কুমিল্লায় সিএনজি ফিলিং স্টেশনে আগুন, আহত ১

স
সদ্য সংবাদ ডেস্ক
৫ অক্টোবর, ২০২৬ ০১:৪৫:১৬

কুমিল্লার সদর দক্ষিণে একটি সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ফুয়াদ হোসেন (২৪) নামে এক ফায়ার ফাইটার আহত হয়েছেন।

রোববার (৪ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মল্লিকা সিএনজি ফিলিং স্টেশনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে সদর দক্ষিণ ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে কুমিল্লা ইপিজেড ও কুমিল্লা সদর ফায়ার স্টেশনের আরও দুটি ইউনিট সেখানে যোগ দেয়।

সদর দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফ আহমদ কবির জানান, তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টা ধরে কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিভে যাওয়ার পরও ফিলিং স্টেশনের পাইপলাইন থেকে বিকট শব্দে গ্যাস বের হতে দেখা যায়।

আগুন নেভানোর সময় ফায়ার ফাইটার ফুয়াদ হোসেন আহত হন। পরে তাকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মেজবাহ্ উদ্দীন জানান, আহত ফায়ার ফাইটারকে হাসপাতালে এনে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যান সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায় ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম।

ইউএনও সুজন চন্দ্র রায় জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসলাইন লিকেজ অথবা কোনো কারিগরি ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হতে পারে। অগ্নিকাণ্ডে ফিলিং স্টেশনের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিশ্ব নেতৃত্ব ধরে রাখতে ট্রাম্পের নতুন বাহিনী, নাম ‘এসআইএফ’ সদ্য. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সশস্ত্র হামলা, চার সাংবাদিকসহ আহত ১০ সদ্য. সাত শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ: ইরানের স্পিকার সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগ সদ্য. ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতি দেশের একটি হবে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সদ্য. এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম সদ্য. এবার বাড়ল অটোগ্যাসের দাম সদ্য. ভয়ভীতি কিংবা দমন-পীড়নের মাধ্যমে পাটওয়ারীদের কণ্ঠ স্তব্ধ করা যাবে না: নাহিদ সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার নিন্দা এনসিপির সদ্য. বিশ্ব নেতৃত্ব ধরে রাখতে ট্রাম্পের নতুন বাহিনী, নাম ‘এসআইএফ’ সদ্য. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সশস্ত্র হামলা, চার সাংবাদিকসহ আহত ১০ সদ্য. সাত শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ: ইরানের স্পিকার সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগ সদ্য. ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতি দেশের একটি হবে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সদ্য. এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম সদ্য. এবার বাড়ল অটোগ্যাসের দাম সদ্য. ভয়ভীতি কিংবা দমন-পীড়নের মাধ্যমে পাটওয়ারীদের কণ্ঠ স্তব্ধ করা যাবে না: নাহিদ সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার নিন্দা এনসিপির