নিখোঁজের দুই দিন পর মিলল অটোরিকশাচালকের লাশ

স
সিরাজগঞ্জ প্রতিনিধি
৪ অক্টোবর, ২০২৬ ২৩:৪৩:০০
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ সদর উপজেলায় নিখোঁজের দুই দিন পর মো. শাহাদৎ হোসেন (৪১) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ছোনগাছা কারিগরি স্কুলের পেছনে, বলিদহ মোড়ের প্রায় ২০০ মিটার পশ্চিমে সড়কের পাশের একটি ঘাসখেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত শাহাদৎ হোসেন সদর উপজেলার চিলগাছা গ্রামের মো. শাহাজান শেখের ছেলে। তিনি পরিবার নিয়ে বর্তমানে খোকশাবাড়ী হাসপাতালের পূর্ব পাশে বসবাস করছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জীবিকার তাগিদে অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হন শাহাদৎ। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে ৩ অক্টোবর (শনিবার) সিরাজগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার। শাহাদৎ নিখোঁজের ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে আসে।

‘পরিবারের একমাত্র ভরসা অটোচালক শাহাদৎ হোসেন নিখোঁজ’ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তদন্ত ও উদ্ধার তৎপরতা আরও জোরদার করে পুলিশ।

অবশেষে তদন্ত চলাকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ছোনগাছা কারিগরি স্কুলের পেছনের ঘাসখেত থেকে তাঁর নিথর দেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, অটোরিকশা ছিনতাই অথবা পূর্বশত্রুতার জেরে তাঁকে হত্যা করে লাশ সেখানে ফেলে রাখা হয়ে থাকতে পারে।

ঘটনার তদন্তকারী কর্মকর্তা ও সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিশ্ব নেতৃত্ব ধরে রাখতে ট্রাম্পের নতুন বাহিনী, নাম ‘এসআইএফ’ সদ্য. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সশস্ত্র হামলা, চার সাংবাদিকসহ আহত ১০ সদ্য. সাত শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ: ইরানের স্পিকার সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগ সদ্য. ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতি দেশের একটি হবে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সদ্য. এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম সদ্য. এবার বাড়ল অটোগ্যাসের দাম সদ্য. ভয়ভীতি কিংবা দমন-পীড়নের মাধ্যমে পাটওয়ারীদের কণ্ঠ স্তব্ধ করা যাবে না: নাহিদ সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার নিন্দা এনসিপির সদ্য. বিশ্ব নেতৃত্ব ধরে রাখতে ট্রাম্পের নতুন বাহিনী, নাম ‘এসআইএফ’ সদ্য. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সশস্ত্র হামলা, চার সাংবাদিকসহ আহত ১০ সদ্য. সাত শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ: ইরানের স্পিকার সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগ সদ্য. ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতি দেশের একটি হবে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সদ্য. এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম সদ্য. এবার বাড়ল অটোগ্যাসের দাম সদ্য. ভয়ভীতি কিংবা দমন-পীড়নের মাধ্যমে পাটওয়ারীদের কণ্ঠ স্তব্ধ করা যাবে না: নাহিদ সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার নিন্দা এনসিপির