আখতারুজ্জামানকে গ্রেপ্তার ও হয়রানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: এবি পার্টি

স
সদ্য সংবাদ ডেস্ক
৩ অক্টোবর, ২০২৬ ১৭:৪১:১৮
সংগৃহীত

বিমানবন্দরে লাগেজ ব্যবস্থাপনা ও যাত্রী ভোগান্তির প্রতিবাদ করতে গিয়ে সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটির দাবি, বিমানবন্দরের কর্মকর্তাদের সঙ্গে তার আচরণ সমর্থনযোগ্য না হলেও এ ঘটনায় দ্রুত মামলা দিয়ে গ্রেপ্তার করে হয়রানি করা গ্রহণযোগ্য নয়।

শনিবার (৩ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. ওহাব মিনার ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

বিবৃতিতে তারা বলেন, বিমানবন্দরের কর্মকর্তাদের সঙ্গে মেজর (অব.) আখতারুজ্জামানের রূঢ় আচরণের তারা সমর্থন করেন না। তবে অভিযোগের পরপরই মামলা ও গ্রেপ্তারের মাধ্যমে তাকে হয়রানি করা হয়েছে বলে তারা মনে করেন।

এবি পার্টির নেতাদের ভাষ্য, মদিনা থেকে ঢাকাগামী বিজি-৩৩৮ ফ্লাইটের যাত্রীদের লাগেজ পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। এ ছাড়া ট্রলি সংকট, লাগেজ ব্যবস্থাপনায় ধীরগতি এবং জমজমের পানি নিয়ে ভোগান্তির অভিযোগও এসেছে।

তাদের দাবি, এ ঘটনায় কয়েকজন সংসদ সদস্যও বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেছেন।

বিবৃতিতে বলা হয়, জনপ্রতিনিধিদের লাগেজ পেতেই যদি ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়, তাহলে সাধারণ যাত্রী ও প্রবাসীদের ভোগান্তির মাত্রা সহজেই অনুমান করা যায়। বিমানবন্দরের লাগেজ ব্যবস্থাপনা ও যাত্রীসেবা নিয়ে নিয়মিত অভিযোগ থাকলে বিষয়গুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তারা।

প্রবাসীদের সেবায় গুরুত্ব দেওয়ার আহ্বান

এবি পার্টির নেতারা বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই দেশে ফেরার পর বিমানবন্দরে তাদের সম্মানজনক আচরণ, নিরাপত্তা ও প্রয়োজনীয় নাগরিক সেবা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

তাদের মতে, শুধু প্রবাসীদের পাঠানো অর্থ গ্রহণ করলেই রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না; দেশে ফেরার পরও তাদের যথাযথ সেবা নিশ্চিত করতে হবে।

নিরপেক্ষ তদন্তের দাবি

আখতারুজ্জামান ও বিমানবন্দরের কর্মকর্তাদের আচরণ এবং দায়িত্ব পালনের বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছে এবি পার্টি।

দলটির নেতারা বলেন, তদন্তে কোনো কর্মকর্তার দায়িত্বে অবহেলা বা অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনতে হবে। একই সঙ্গে যাত্রী হয়রানি ও লাগেজ ব্যবস্থাপনার সমস্যাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।

বিবৃতিতে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং তাকে মুক্তি দেওয়ার দাবিও জানানো হয়।

পাশাপাশি বিমানবন্দরের লাগেজ ব্যবস্থাপনা, ট্রলি সরবরাহ ও যাত্রীসেবা ব্যবস্থার সামগ্রিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।

সদ্য সংবাদ/এসকে

রাজনীতি ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নিজ বাসভবনের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী: মীর শাহে আলম সদ্য. ট্রাম্পের সঙ্গে নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী সদ্য. গাজীপুরে পোশাক কারখানায় আগুন, অসুস্থ হয়ে পড়া ৭০ শ্রমিক উদ্ধার সদ্য. বিমানবন্দরের ট্রলিতে প্রকাশ্যে সিঙ্গারা-পান-সিগারেট বিক্রি, ভিডিও ভাইরাল সদ্য. বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেয়াই আখতারুজ্জামানকে গ্রেপ্তারের কারণ: গোলাম পরওয়ার সদ্য. কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি সদ্য. কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম সদ্য. ছাত্রদল নেতার সঙ্গে কিশোর গ্যাং প্রধানের ফোনালাপ ফাঁস সদ্য. জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী সদ্য. নবীনগরের কৃতিসন্তান উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসারের স্বরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত সদ্য. নিজ বাসভবনের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী: মীর শাহে আলম সদ্য. ট্রাম্পের সঙ্গে নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী সদ্য. গাজীপুরে পোশাক কারখানায় আগুন, অসুস্থ হয়ে পড়া ৭০ শ্রমিক উদ্ধার সদ্য. বিমানবন্দরের ট্রলিতে প্রকাশ্যে সিঙ্গারা-পান-সিগারেট বিক্রি, ভিডিও ভাইরাল সদ্য. বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেয়াই আখতারুজ্জামানকে গ্রেপ্তারের কারণ: গোলাম পরওয়ার সদ্য. কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি সদ্য. কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম সদ্য. ছাত্রদল নেতার সঙ্গে কিশোর গ্যাং প্রধানের ফোনালাপ ফাঁস সদ্য. জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী সদ্য. নবীনগরের কৃতিসন্তান উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসারের স্বরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত