নবীনগরের কৃতিসন্তান উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসারের স্বরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

স
সদ্য সংবাদ ডেস্ক
৩ অক্টোবর, ২০২৬ ২১:১১:০০
সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মিরপুর গ্রামের কৃতী সন্তান ও স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের সদ্যপ্রয়াত উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসারের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল অডিটোরিয়ামে ঢাকাস্থ শিবপুর ইউনিয়নবাসীর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিবপুর ইউনিয়নের কৃতী সন্তান ও কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক কেএম মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. আল আমিন সরকার।

স্মরণসভায় অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা তকদীর হোসেন মো. জসিম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. শফিকুল ইসলাম, যুগ্মসচিব (মেট্রোরেল) ইঞ্জিনিয়ার মো. মনিরুজ্জামান, যায়যায়দিন পত্রিকার সিইও ও কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাজীব আহসান চৌধুরী পাপ্পু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান নাজমুল করিম এবং বীর মুক্তিযোদ্ধা একেএম জসিম উদ্দিন আহমেদ।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আবু সায়েম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মজিবুর রহমান, ঢাকা জেলা সমাজসেবা অফিসার আবু সায়েম, শিবপুর আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজের সভাপতি মোজাম্মেল হক মাছুম, শিরপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি সৈয়দ আহমেদ, মিরপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহাদাত হোসেন সেলিম, সহকারী শিক্ষা অফিসার জুয়েল সাঈফ, বিশিষ্ট ব্যবসায়ী মাহাবুব আলম সরকার, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. সানাউল্লাহ, আব্দুল কাইয়ুম সরকার, মো. দেলোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনায় বক্তারা মোহাম্মদ আশরাফুল আফসারের কর্মজীবন, দায়িত্ব পালন ও বিভিন্ন অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি নিজ এলাকার মানুষের সঙ্গে তার ছিল আন্তরিক সম্পর্ক।

পরে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত সবাই মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সদ্য সংবাদ/এসকে

রাজধানী ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নিজ বাসভবনের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী: মীর শাহে আলম সদ্য. ট্রাম্পের সঙ্গে নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী সদ্য. গাজীপুরে পোশাক কারখানায় আগুন, অসুস্থ হয়ে পড়া ৭০ শ্রমিক উদ্ধার সদ্য. বিমানবন্দরের ট্রলিতে প্রকাশ্যে সিঙ্গারা-পান-সিগারেট বিক্রি, ভিডিও ভাইরাল সদ্য. বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেয়াই আখতারুজ্জামানকে গ্রেপ্তারের কারণ: গোলাম পরওয়ার সদ্য. কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি সদ্য. কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম সদ্য. ছাত্রদল নেতার সঙ্গে কিশোর গ্যাং প্রধানের ফোনালাপ ফাঁস সদ্য. জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী সদ্য. নবীনগরের কৃতিসন্তান উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসারের স্বরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত সদ্য. নিজ বাসভবনের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী: মীর শাহে আলম সদ্য. ট্রাম্পের সঙ্গে নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী সদ্য. গাজীপুরে পোশাক কারখানায় আগুন, অসুস্থ হয়ে পড়া ৭০ শ্রমিক উদ্ধার সদ্য. বিমানবন্দরের ট্রলিতে প্রকাশ্যে সিঙ্গারা-পান-সিগারেট বিক্রি, ভিডিও ভাইরাল সদ্য. বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেয়াই আখতারুজ্জামানকে গ্রেপ্তারের কারণ: গোলাম পরওয়ার সদ্য. কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি সদ্য. কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম সদ্য. ছাত্রদল নেতার সঙ্গে কিশোর গ্যাং প্রধানের ফোনালাপ ফাঁস সদ্য. জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী সদ্য. নবীনগরের কৃতিসন্তান উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসারের স্বরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত