ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান অব্যাহত রাখার ঘোষণা ডিএনসিসি প্রশাসকের

স
সদ্য সংবাদ ডেস্ক
৩ অক্টোবর, ২০২৬ ১২:১৬:৩২
ছবি: সংগৃহীত

ঢাকার বিভিন্ন এলাকায় অবৈধ দখলে থাকা ফুটপাত পর্যায়ক্রমে উন্মুক্ত করার কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। দখলমুক্ত করার পর কেউ আবার ফুটপাত দখলের চেষ্টা করলে তার বিরুদ্ধেও উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানিয়েছেন তিনি।

শনিবার মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে পরিচালিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ডিএনসিসি প্রশাসক।

তিনি বলেন, ফুটপাত সাধারণ মানুষের চলাচলের জন্য। দীর্ঘদিন ধরে দখলে থাকা অনেক ফুটপাত উন্মুক্ত করার পর নগরবাসীর কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। অনেকেই জানিয়েছেন, এক যুগেরও বেশি সময় পর তারা এসব সড়কের ফুটপাত দিয়ে স্বাভাবিকভাবে হাঁটার সুযোগ পেয়েছেন।

ডিএনসিসি প্রশাসক জানান, নগরের যেসব এলাকায় এখনও ফুটপাত দখল হয়ে আছে, সেগুলো চিহ্নিত করে ধাপে ধাপে অভিযান পরিচালনা করা হবে। এ কার্যক্রম নির্দিষ্ট কোনো সময়ের জন্য নয়; প্রয়োজন অনুযায়ী অভিযান চলমান থাকবে।

দখলমুক্ত ফুটপাত আবার যাতে বেদখল না হয়, সেজন্য নজরদারি ব্যবস্থাও চালু করা হয়েছে বলে জানান তিনি। স্থানীয় বাসিন্দা, সিটি কর্পোরেশন এবং ট্রাফিক পুলিশের সমন্বয়ে গঠিত মনিটরিং টিম প্রতিদিন বিভিন্ন সময়ে ফুটপাত পরিদর্শন করছে। একই সঙ্গে মাইকিংয়ের মাধ্যমে ফুটপাত দখল না করার বিষয়ে জনসচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, ফার্মগেটসহ উত্তর সিটির কয়েকটি এলাকায় এখনও ফুটপাতের কিছু অংশ দখল অবস্থায় রয়েছে। এসব এলাকায় এর আগেও অভিযান চালানো হয়েছে। পর্যায়ক্রমে বাকি অংশগুলোও দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

ফুটপাত দখলের সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ফুটপাত উন্মুক্ত করার উদ্যোগ সিটি কর্পোরেশনের পক্ষ থেকেই নেওয়া হয়েছে। নিজের রাজনৈতিক পরিচয়ের কথা উল্লেখ করে তিনি জানান, সহকর্মীদের সঙ্গে নিয়েই নগরবাসীর চলাচলের সুবিধা নিশ্চিত করতে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

কোনো এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে আগে কাউকে অবহিত করার প্রয়োজন আছে কি না এমন প্রশ্নের জবাবে প্রশাসক বলেন, যেখানে নগরবাসীর চলাচলের স্বার্থে ফুটপাত উন্মুক্ত করা প্রয়োজন, সেখানে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, নগরের যে এলাকাতেই ফুটপাত দখলের সমস্যা থাকবে, সেখানেই পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে দীর্ঘদিনের অবৈধ দখল, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান রাজনৈতিক নেতাকর্মীদের প্রতি।

সদ্য সংবাদ/এসএস

রাজধানী ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিশ্ব নেতৃত্ব ধরে রাখতে ট্রাম্পের নতুন বাহিনী, নাম ‘এসআইএফ’ সদ্য. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সশস্ত্র হামলা, চার সাংবাদিকসহ আহত ১০ সদ্য. সাত শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ: ইরানের স্পিকার সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগ সদ্য. ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতি দেশের একটি হবে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সদ্য. এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম সদ্য. এবার বাড়ল অটোগ্যাসের দাম সদ্য. ভয়ভীতি কিংবা দমন-পীড়নের মাধ্যমে পাটওয়ারীদের কণ্ঠ স্তব্ধ করা যাবে না: নাহিদ সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার নিন্দা এনসিপির সদ্য. বিশ্ব নেতৃত্ব ধরে রাখতে ট্রাম্পের নতুন বাহিনী, নাম ‘এসআইএফ’ সদ্য. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সশস্ত্র হামলা, চার সাংবাদিকসহ আহত ১০ সদ্য. সাত শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ: ইরানের স্পিকার সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগ সদ্য. ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতি দেশের একটি হবে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সদ্য. এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম সদ্য. এবার বাড়ল অটোগ্যাসের দাম সদ্য. ভয়ভীতি কিংবা দমন-পীড়নের মাধ্যমে পাটওয়ারীদের কণ্ঠ স্তব্ধ করা যাবে না: নাহিদ সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার নিন্দা এনসিপির