শাহজালালের রানওয়েতে দুই বিমানকর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ

স
সদ্য সংবাদ ডেস্ক
৪ অক্টোবর, ২০২৬ ১৩:৫৪:৫৪
সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দুই বিমানকর্মীর জুতার ভেতর বিশেষ কৌশলে লুকানো বিপুল পরিমাণ স্বর্ণের চালান আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৮০টি স্বর্ণবার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন ৯ দশমিক ৩৪ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।

সিআইআইডি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের রানওয়ে এলাকায় আগে থেকেই অবস্থান নেন সংস্থাটির কর্মকর্তারা। দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের EK0582 ফ্লাইট বিমানবন্দরে পৌঁছানোর পর দুই বিমানকর্মীর গতিবিধির ওপর নজরদারি করা হয়।

পরে রানওয়েতেই তাদের জুতায় তল্লাশি চালানো হয়। এ সময় জুতার ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা স্বর্ণবারগুলো উদ্ধার করেন কাস্টমস গোয়েন্দারা।

কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া ৮০টি স্বর্ণবারের প্রতিটির ওজন প্রায় ১১৭ গ্রাম। সবগুলো মিলিয়ে স্বর্ণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৯ দশমিক ৩৪ কেজি। জব্দ করা স্বর্ণের বর্তমান আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বর্ণগুলো জুতার ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে বিমানবন্দরের নিরাপত্তা বলয় পার করার চেষ্টা করা হয়েছিল।

তবে এই চালানের সঙ্গে আর কারা জড়িত, স্বর্ণের উৎস কোথায় এবং শেষ পর্যন্ত কার কাছে এগুলো পৌঁছে দেওয়ার কথা ছিল- এসব বিষয় এখন খতিয়ে দেখছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের শনাক্ত করতে এবং স্বর্ণ চোরাচালানের পুরো নেটওয়ার্ক সম্পর্কে তথ্য বের করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

সদ্য সংবাদ/এসকে

রাজধানী ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিশ্ব নেতৃত্ব ধরে রাখতে ট্রাম্পের নতুন বাহিনী, নাম ‘এসআইএফ’ সদ্য. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সশস্ত্র হামলা, চার সাংবাদিকসহ আহত ১০ সদ্য. সাত শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ: ইরানের স্পিকার সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগ সদ্য. ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতি দেশের একটি হবে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সদ্য. এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম সদ্য. এবার বাড়ল অটোগ্যাসের দাম সদ্য. ভয়ভীতি কিংবা দমন-পীড়নের মাধ্যমে পাটওয়ারীদের কণ্ঠ স্তব্ধ করা যাবে না: নাহিদ সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার নিন্দা এনসিপির সদ্য. বিশ্ব নেতৃত্ব ধরে রাখতে ট্রাম্পের নতুন বাহিনী, নাম ‘এসআইএফ’ সদ্য. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সশস্ত্র হামলা, চার সাংবাদিকসহ আহত ১০ সদ্য. সাত শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ: ইরানের স্পিকার সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগ সদ্য. ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতি দেশের একটি হবে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সদ্য. এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম সদ্য. এবার বাড়ল অটোগ্যাসের দাম সদ্য. ভয়ভীতি কিংবা দমন-পীড়নের মাধ্যমে পাটওয়ারীদের কণ্ঠ স্তব্ধ করা যাবে না: নাহিদ সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার নিন্দা এনসিপির