শাহজালালে মালয়েশিয়ান নাগরিকের শরীরে লুকানো সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার

স
সদ্য সংবাদ ডেস্ক
৪ অক্টোবর, ২০২৬ ১৪:৩৫:৩৩
সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া থেকে আসা এক যাত্রীর শরীর তল্লাশি করে সাড়ে ৪ কেজি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা।

রোববার (৪ অক্টোবর) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটের দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেল এলাকায় এ অভিযান চালানো হয়।

কাস্টমস হাউস সূত্রে জানা গেছে, কুয়ালালামপুর থেকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ-১৯৬ ফ্লাইটে করে ওই মালয়েশিয়ান নাগরিক ঢাকায় আসেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমান থেকে নামার পর থেকেই তাকে নজরদারিতে রাখা হয়।

পরে যাত্রীরা ব্যাগেজ সংগ্রহ করে গ্রিন চ্যানেল-১ দিয়ে বের হওয়ার সময় সন্দেহভাজন ওই যাত্রীকে আলাদা করে তল্লাশি করা হয়। তল্লাশিতে তার শরীর থেকে নয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

কাস্টমস কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া স্বর্ণের চারটি বারের প্রতিটির ওজন এক কেজি এবং বাকি পাঁচটির প্রতিটির ওজন ১০০ গ্রাম। সব মিলিয়ে স্বর্ণের মোট ওজন ৪ দশমিক ৫ কেজি এবং এর বিশুদ্ধতা ২৪ ক্যারেট।

তদন্তসংশ্লিষ্টরা জানান, স্বর্ণের বারগুলো কালো কাপড়ে মোড়ানো ছিল। পরে সেগুলো ওই যাত্রীর শার্টের নিচে কালো কাপড়ের বেল্টের সঙ্গে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল।

কাস্টমসের ভাষ্য অনুযায়ী, ওই যাত্রী কোনো ব্যাগেজ ঘোষণা দেননি। স্বর্ণ বহনের বৈধতার পক্ষে কাস্টমস আইন, ২০২৩ এবং ফরেন এক্সচেঞ্জ কন্ট্রোল অ্যাক্ট, ১৯৪৭ অনুযায়ী প্রয়োজনীয় কোনো নথিও তিনি দেখাতে পারেননি।

আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে কাস্টমস আইন, ২০২৩- এর ১৯১ ধারায় উদ্ধার হওয়া স্বর্ণ সাময়িকভাবে আটক করা হয়েছে। একই সঙ্গে ওই যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ঢাকা কাস্টমস হাউস।

সদ্য সংবাদ/এসকে

রাজধানী ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিশ্ব নেতৃত্ব ধরে রাখতে ট্রাম্পের নতুন বাহিনী, নাম ‘এসআইএফ’ সদ্য. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সশস্ত্র হামলা, চার সাংবাদিকসহ আহত ১০ সদ্য. সাত শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ: ইরানের স্পিকার সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগ সদ্য. ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতি দেশের একটি হবে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সদ্য. এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম সদ্য. এবার বাড়ল অটোগ্যাসের দাম সদ্য. ভয়ভীতি কিংবা দমন-পীড়নের মাধ্যমে পাটওয়ারীদের কণ্ঠ স্তব্ধ করা যাবে না: নাহিদ সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার নিন্দা এনসিপির সদ্য. বিশ্ব নেতৃত্ব ধরে রাখতে ট্রাম্পের নতুন বাহিনী, নাম ‘এসআইএফ’ সদ্য. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সশস্ত্র হামলা, চার সাংবাদিকসহ আহত ১০ সদ্য. সাত শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ: ইরানের স্পিকার সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগ সদ্য. ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতি দেশের একটি হবে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সদ্য. এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম সদ্য. এবার বাড়ল অটোগ্যাসের দাম সদ্য. ভয়ভীতি কিংবা দমন-পীড়নের মাধ্যমে পাটওয়ারীদের কণ্ঠ স্তব্ধ করা যাবে না: নাহিদ সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার নিন্দা এনসিপির