জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
৩ অক্টোবর, ২০২৬ ১৯:৪১:২৪
সংগৃহীত

নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের হাতে মানসম্মত পাঠ্যবই পৌঁছে দেওয়া এবং প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। ২০২৭ সালের জানুয়ারিতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নতুন বই দেওয়ার পাশাপাশি প্রাথমিকের শিক্ষার্থীদের ইউনিফর্ম দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় ‘কচুয়ার উন্নয়নে জনমনের ভাবনা’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে এসব কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের বর্তমান শিক্ষাব্যবস্থাকে আরও কার্যকর করতে বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার মানোন্নয়নকে সরকার অগ্রাধিকার দিচ্ছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন।

নতুন বই ছাপার বিষয়ে ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, আগামী বছরের জানুয়ারিতে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। এবার বইয়ের মান নিশ্চিত করতে কাগজ ও ছাপার কালির গুণগত মানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, নিম্নমানের কারণে প্রকাশকদের কাছ থেকে ইতোমধ্যে তিন লাখ বই ফেরত নেওয়া হয়েছে। বই ছাপার কাজে কোনো ধরনের মানের ঘাটতি পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রকাশকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষামন্ত্রী আরও জানান, শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়ার পরও যদি কোনো অনিয়ম, ত্রুটি বা গাফিলতির অভিযোগ পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা হবে।

প্রাথমিক শিক্ষার্থীদের জন্য আগামী বছর ইউনিফর্মসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। তার মতে, এসব উদ্যোগের মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার পরিবেশ ও মান আরও উন্নত করার চেষ্টা চলছে।

শিক্ষামন্ত্রী বলেন, বিদ্যমান শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজিয়ে আরও কার্যকর করার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় একাধিক পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নিজ বাসভবনের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী: মীর শাহে আলম সদ্য. ট্রাম্পের সঙ্গে নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী সদ্য. গাজীপুরে পোশাক কারখানায় আগুন, অসুস্থ হয়ে পড়া ৭০ শ্রমিক উদ্ধার সদ্য. বিমানবন্দরের ট্রলিতে প্রকাশ্যে সিঙ্গারা-পান-সিগারেট বিক্রি, ভিডিও ভাইরাল সদ্য. বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেয়াই আখতারুজ্জামানকে গ্রেপ্তারের কারণ: গোলাম পরওয়ার সদ্য. কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি সদ্য. কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম সদ্য. ছাত্রদল নেতার সঙ্গে কিশোর গ্যাং প্রধানের ফোনালাপ ফাঁস সদ্য. জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী সদ্য. নবীনগরের কৃতিসন্তান উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসারের স্বরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত সদ্য. নিজ বাসভবনের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী: মীর শাহে আলম সদ্য. ট্রাম্পের সঙ্গে নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী সদ্য. গাজীপুরে পোশাক কারখানায় আগুন, অসুস্থ হয়ে পড়া ৭০ শ্রমিক উদ্ধার সদ্য. বিমানবন্দরের ট্রলিতে প্রকাশ্যে সিঙ্গারা-পান-সিগারেট বিক্রি, ভিডিও ভাইরাল সদ্য. বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেয়াই আখতারুজ্জামানকে গ্রেপ্তারের কারণ: গোলাম পরওয়ার সদ্য. কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি সদ্য. কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম সদ্য. ছাত্রদল নেতার সঙ্গে কিশোর গ্যাং প্রধানের ফোনালাপ ফাঁস সদ্য. জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী সদ্য. নবীনগরের কৃতিসন্তান উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসারের স্বরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত