আইসিইউ থেকে ওয়ার্ডে স্থানান্তর মেঘমল্লার বসু

সদ্য সংবাদ ডেস্ক
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৩১:১০
ছবি: সংগৃহীত

শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ থেকে ওয়ার্ডে নেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসুকে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে তাকে ওয়ার্ডে স্থানান্তর করা হয় বলে জানিয়েছেন এনপিএর কেন্দ্রীয় কাউন্সিল সদস্য সজীব তানভীর। তিনি জানান, চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকা মেঘমল্লারের শারীরিক অবস্থা আগের তুলনায় অনেকটা ভালো।

চিকিৎসকেরা তাকে আপাতত বিশ্রামে থাকার এবং কোনো ধরনের মানসিক চাপ না নেওয়ার পরামর্শ দিয়েছেন। ওয়ার্ডে কিছুটা স্থিতিশীল হলে তাকে কেবিনে নেওয়ার প্রস্তুতিও চলছে বলে জানান সজীব তানভীর।

এর আগে শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার বিকেলে মেঘমল্লারকে আইসিইউতে ভর্তি করা হয়। পরদিন তার অবস্থা আরও সংকটাপন্ন হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। ওই সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউর মেডিকেল অফিসার ডা. হাসান আল বান্না বিষয়টি জানিয়েছিলেন।

পরবর্তী সময়ে চিকিৎসায় সাড়া দিতে শুরু করেন মেঘমল্লার। বৃহস্পতিবার চিকিৎসকেরা তার অবস্থা স্থিতিশীল বলে জানান এবং কৃত্রিম অক্সিজেনের মাত্রা কমিয়ে আনার কথা জানান। একই দিন তার চিকিৎসার জন্য সাত সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।

শুক্রবার দুপুরের পর তার জ্ঞান ফেরে বলে জানান সজীব তানভীর। পরে রাতে তিনি জানান, জ্ঞান ফেরার পর থেকে মেঘমল্লারকে আর কৃত্রিমভাবে অক্সিজেন দিতে হচ্ছে না। তিনি নিজে থেকেই স্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছেন।

এর একদিন পর শনিবার সকালে অবস্থার আরও উন্নতি হলে আইসিইউর পরিবর্তে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয় তাকে। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রেখেই তার চিকিৎসা চলছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ইউরোপে সাগরপথে অবৈধ প্রবেশ, শীর্ষে বাংলাদেশি নাগরিকরা সদ্য. নবম পে-স্কেলে সরকারের নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন সদ্য. তিন জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গুলশানে মিছিলের জেরে আ.লীগের ২৪ নেতাকর্মী ১০ দিনের রিমান্ডে সদ্য. আমরা জনগণের দাবি আদায় করেই ছাড়বো: ডা. শফিকুর রহমান সদ্য. পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করে প্রজ্ঞাপন জারি সদ্য. ব্রিকসের সম্মেলনে ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ গৃহীত সদ্য. গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার ৩২ সদ্য. সরকারের সমালোচনা করুন, তবে অহেতুক বাধা সৃষ্টি নয়: আবদুস সালাম সদ্য. প্রথমবারের মতো ইংল্যান্ডের মাটিতে ‘হোয়াইটওয়াশ’ পাকিস্তান সদ্য. ইউরোপে সাগরপথে অবৈধ প্রবেশ, শীর্ষে বাংলাদেশি নাগরিকরা সদ্য. নবম পে-স্কেলে সরকারের নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন সদ্য. তিন জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গুলশানে মিছিলের জেরে আ.লীগের ২৪ নেতাকর্মী ১০ দিনের রিমান্ডে সদ্য. আমরা জনগণের দাবি আদায় করেই ছাড়বো: ডা. শফিকুর রহমান সদ্য. পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করে প্রজ্ঞাপন জারি সদ্য. ব্রিকসের সম্মেলনে ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ গৃহীত সদ্য. গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার ৩২ সদ্য. সরকারের সমালোচনা করুন, তবে অহেতুক বাধা সৃষ্টি নয়: আবদুস সালাম সদ্য. প্রথমবারের মতো ইংল্যান্ডের মাটিতে ‘হোয়াইটওয়াশ’ পাকিস্তান