ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

সদ্য সংবাদ ডেস্ক
৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৩০:১১
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভোটার নিবন্ধনের ঠিকানা পরিবর্তন হয়েছে। এখন থেকে তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন আফতাবনগর এলাকার ভোটার হিসেবে নিবন্ধিত থাকবেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) আসিফ মাহমুদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে বিষয়টি জানানো হয়।

পোস্টে উল্লেখ করা হয়েছে, এর আগে আসিফ মাহমুদের ভোটার নিবন্ধন ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায়। পরবর্তীতে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে তিনি ভোটার এলাকা পরিবর্তনের উদ্যোগ নেন।

এ জন্য নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম-১৩ ব্যবহার করে আবেদন জমা দেন এনসিপির এই মুখপাত্র। আবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের পাশাপাশি দাপ্তরিক কাগজপত্র পর্যালোচনা করে।

সব প্রক্রিয়া শেষে নির্বাচন কমিশন তার ভোটার এলাকা পরিবর্তনের আবেদন অনুমোদন করেছে বলে ফেসবুক পোস্টে জানানো হয়।

এর মাধ্যমে আসিফ মাহমুদের ভোটার নিবন্ধন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন আফতাবনগর এলাকায় স্থানান্তরিত হলো।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সন্তানকে সম্পত্তি লিখে দিলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা সদ্য. হানাহানি বা সংঘাত নয়, সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. প্রাথমিক বিদ্যালয়ের বদলি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত সদ্য. গণপূর্তে 'তিন পাণ্ডবের' ক্ষমতার দাপট, উঠছে একের পর এক অভিযোগ সদ্য. রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের সদ্য. আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম সদ্য. রাষ্ট্রপতির হাতে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন সদ্য. ইউনেস্কোর অনুষ্ঠানে অংশ নিতে ফ্রান্সে শিক্ষামন্ত্রী সদ্য. বিকেলে বায়তুল মোকাররমে বিক্ষোভে নামছে জামায়াত সদ্য. ঊর্ধ্বমুখী দেশের রিজার্ভ, ৩৬ বিলিয়ন ডলারের নতুন মাইলফলক সদ্য. সন্তানকে সম্পত্তি লিখে দিলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা সদ্য. হানাহানি বা সংঘাত নয়, সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. প্রাথমিক বিদ্যালয়ের বদলি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত সদ্য. গণপূর্তে 'তিন পাণ্ডবের' ক্ষমতার দাপট, উঠছে একের পর এক অভিযোগ সদ্য. রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের সদ্য. আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম সদ্য. রাষ্ট্রপতির হাতে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন সদ্য. ইউনেস্কোর অনুষ্ঠানে অংশ নিতে ফ্রান্সে শিক্ষামন্ত্রী সদ্য. বিকেলে বায়তুল মোকাররমে বিক্ষোভে নামছে জামায়াত সদ্য. ঊর্ধ্বমুখী দেশের রিজার্ভ, ৩৬ বিলিয়ন ডলারের নতুন মাইলফলক