প্রাথমিক বিদ্যালয়ের বদলি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত

স
সদ্য সংবাদ ডেস্ক
৭ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৩২:১০
ছবি: সংগৃহীত

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি প্রক্রিয়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বদলি ব্যবস্থায় বিদ্যমান বিভিন্ন জটিলতা ও অনিয়ম পর্যালোচনার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বিষয়টি জানান।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম স্থগিত থাকবে। নতুন করে নির্দেশনা জারি না হওয়া পর্যন্ত এ প্রক্রিয়া চালু করা হবে না।

তিনি জানান, সম্প্রতি শিক্ষক বদলি নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা সামনে এসেছে। এসব বিষয় পর্যালোচনা করে বদলি ব্যবস্থায় স্বচ্ছতা ও শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

ববি হাজ্জাজ বলেন, চলতি বছর নিয়োগ পাওয়া নতুন সহকারী শিক্ষকদের পদায়ন সম্পন্ন হওয়ার পর বদলি কার্যক্রম আবার চালু করার বিষয়টি বিবেচনা করা হবে। তবে তখন আগের নীতিমালায় বদলি হবে, নাকি নতুন কোনো কাঠামো তৈরি করা হবে সেটি পরিস্থিতি পর্যালোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে ৯ জানুয়ারি দেশের ৬১টি জেলায় ১ হাজার ৪০৮টি কেন্দ্রে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীর ফল ২১ জানুয়ারি প্রকাশ করা হয়। পরবর্তী সময়ে মৌখিক পরীক্ষা শেষে ফেব্রুয়ারিতে ১৪ হাজার ৩৮৪ জনকে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

প্রতিমন্ত্রী বলেন, নতুন করে ১৪ হাজারের বেশি শিক্ষক নিয়োগের প্রক্রিয়া থাকায় আপাতত বদলি বন্ধ রাখা হয়েছে। নতুন শিক্ষকদের নিয়োগ ও পদায়ন সম্পন্ন হলে বদলি কার্যক্রম পুনরায় শুরু করার সুযোগ তৈরি হবে।

এদিকে প্রাথমিক শিক্ষার অন্যান্য কার্যক্রম নিয়েও সরকার কাজ করছে বলে জানান ববি হাজ্জাজ। বিশেষ করে উপবৃত্তির মতো কর্মসূচিকে আরও প্রয়োজনভিত্তিক করার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতামত অনুযায়ী আর্থিক প্রয়োজনকে ভিত্তি করে ভবিষ্যতে উপবৃত্তির আওতা ও সুবিধাভোগীর সংখ্যা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি বিদ্যালয়ের বাইরে থাকা শিশু-কিশোরদের শিক্ষার সুযোগ তৈরিতেও গুরুত্ব দেওয়ার কথা জানান প্রতিমন্ত্রী। এ জন্য উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, শিক্ষার সঙ্গে কর্মদক্ষতার সমন্বয়, প্রযুক্তির ব্যবহার এবং সমাজের পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে শিক্ষার মূলধারায় যুক্ত করাকে সরকারের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। দেশের সব মানুষের জন্য শিক্ষা ও দক্ষতা অর্জনের সুযোগ নিশ্চিত করার লক্ষ্যেই এসব কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

সদ্য সংবাদ/এসএস

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পরমাণু হামলার আশঙ্কায় নাগরিকদের সতর্ক করল ইরান সদ্য. টাকার লোভ সামলাতে পারিনি, ‘সমন্বয়ক’ রিয়াদের স্বীকারোক্তি সদ্য. ইসরায়েলকে আর অর্থ দিতে চান না ট্রাম্প, আটকে যাচ্ছে ৪ বিলিয়ন ডলার সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পরমাণু হামলার আশঙ্কায় নাগরিকদের সতর্ক করল ইরান সদ্য. টাকার লোভ সামলাতে পারিনি, ‘সমন্বয়ক’ রিয়াদের স্বীকারোক্তি সদ্য. ইসরায়েলকে আর অর্থ দিতে চান না ট্রাম্প, আটকে যাচ্ছে ৪ বিলিয়ন ডলার