বিশ্ববিদ্যালয়কে বেকারত্বের কারখানা বানানো যাবে না: শিক্ষামন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
২২ নভেম্বর, ২০২৬ ১৫:০৪:০১
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের পড়াশোনা শেষ করে কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শ্রমবাজারের চাহিদা ও বাস্তব প্রয়োজন বিবেচনা না করে বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ চালু করা উচিত নয়। উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলোকে বেকার স্নাতক তৈরির কেন্দ্রে পরিণত হতে দেওয়া যাবে না।

রোববার (২২ নভেম্বর) ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী জানান, বিশ্ববিদ্যালয়ে কোন বিষয়ে বিভাগ খোলা হবে, তা নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ের কর্মক্ষেত্রে চাহিদা রয়েছে কি না, সেটি বিবেচনায় নেওয়া জরুরি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান শ্রমবাজারে প্রয়োজন নেই—এমন কোনো বিভাগের অনুমোদন দেওয়া উচিত নয়। অতীতে রাজনৈতিক বিবেচনায়ও বিভিন্ন বিভাগ চালুর ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেন তিনি।

শিক্ষক ও শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগের গুরুত্ব তুলে ধরে এহছানুল হক মিলন বলেন, শ্রেণিকক্ষে শিক্ষকরা জ্ঞান দেবেন, শিক্ষার্থীরা তা গ্রহণ করবেন। তবে এই প্রক্রিয়া যেন দেশের উন্নয়ন ও বাস্তব জীবনের প্রয়োজনের সঙ্গে সম্পর্কিত হয়, সেদিকে নজর দিতে হবে।

শিক্ষাব্যবস্থার সঙ্গে কর্মক্ষেত্রের সংযোগ বাড়ানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, উন্নত দেশগুলোর অগ্রগতির পেছনে কী ধরনের পরিকল্পনা ও পদ্ধতি কাজ করেছে, তা অনুসরণ করে বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকেও এগিয়ে নিতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের কর্মসংস্থান নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেকারত্ব কতটা কমানো সম্ভব, সে বিষয়ে উপাচার্যের কাছে পরিকল্পনা জানতে চেয়েছেন। কার্যকর পরিকল্পনা পাওয়া গেলে প্রয়োজনীয় বাজেট দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। তবে বেকারত্বের প্রকৃত চিত্র ও তা কমানোর পরিকল্পনা চেয়েও সংশ্লিষ্ট তালিকা সময়মতো পাওয়া যায়নি বলে অভিযোগ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়েও বক্তব্য দেন শিক্ষামন্ত্রী। পুনঃপরীক্ষা শেষ হওয়ার পর বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে তাঁর প্রস্তাব ছিল বলে জানান তিনি। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় সেই প্রস্তাবে সম্মত না হওয়ায় বিষয়টি নিয়ে আদালতের শরণাপন্ন হতে হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী সদ্য. গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. হত্যা মামলায় গ্রেপ্তার বৈশাখী টিভির প্রধান সম্পাদক সদ্য. পোশাক খাতের কিছু ক্ষেত্রে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে: মাহদী আমিন সদ্য. জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির সদ্য. গোপালগঞ্জ বাংলাদেশের অংশ, তা মানুষ বিশ্বাস করতে পারছে না: গোলাম পরওয়ার সদ্য. জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সদ্য. বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী সদ্য. গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. হত্যা মামলায় গ্রেপ্তার বৈশাখী টিভির প্রধান সম্পাদক সদ্য. পোশাক খাতের কিছু ক্ষেত্রে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে: মাহদী আমিন সদ্য. জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির সদ্য. গোপালগঞ্জ বাংলাদেশের অংশ, তা মানুষ বিশ্বাস করতে পারছে না: গোলাম পরওয়ার সদ্য. জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী