সামুদ্রিক অপরাধ দমনে নিরলসভাবে কাজ করছে কোস্ট গার্ড: স্বরাষ্ট্রমন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
২২ নভেম্বর, ২০২৬ ১৪:৫৬:০০
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে নজরদারি ও টহল সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সামুদ্রিক অপরাধ দমনে ইতালির অভিজ্ঞতা ও কারিগরি সহায়তা নিতে চায় বাংলাদেশ। এ লক্ষ্যে দুই দেশের কোস্ট গার্ডের মধ্যে সহযোগিতা আরও বিস্তৃত করার বিষয়ে আলোচনা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) ইতালির কোস্ট গার্ডের কমান্ড্যান্ট অ্যাডমিরাল সারগিও লিয়ারদোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সমুদ্রসীমার নিরাপত্তা, আধুনিক নৌযান সংগ্রহ এবং যৌথ প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে দুই পক্ষ মতবিনিময় করে।

সাক্ষাতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমুদ্রে জলদস্যুতা, মানবপাচারসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে অফশোর প্যাট্রল ভেসেল হিসেবে ব্যবহৃত জাহাজগুলো বঙ্গোপসাগরে নজরদারি ও টহল কার্যক্রমের সক্ষমতা বাড়িয়েছে।

তিনি জানান, গভীর সমুদ্রে কার্যক্রম আরও জোরদার করতে ভবিষ্যতে উপযুক্ত দেশ থেকে সরকার-টু-সরকার (জিটুজি) পদ্ধতিতে অফশোর ও কোস্টাল প্যাট্রল ভেসেল সংগ্রহের পরিকল্পনা রয়েছে। এ ধরনের ক্রয়প্রক্রিয়ায় স্বচ্ছতা ও প্রতিযোগিতামূলক নীতি বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

বাংলাদেশ ও ইতালির কোস্ট গার্ডের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা বাড়াতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি নিয়মিত যৌথ মহড়া, সেমিনার ও প্রশিক্ষণ বিনিময়ের মাধ্যমে দুই বাহিনীর সক্ষমতা বৃদ্ধির বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বাংলাদেশ কোস্ট গার্ড সম্প্রতি দেশি ও সাতটি বন্ধুপ্রতিম দেশের কর্মকর্তাদের অংশগ্রহণে ‘ব্রাউন ওয়াটার অপারেশন’ এবং ‘মানবপাচার প্রতিরোধ’ বিষয়ক প্রশিক্ষণ কোর্স-২০২৬ সম্পন্ন করেছে। আগামী বছরের প্রশিক্ষণে ইতালির কোস্ট গার্ডের কর্মকর্তাদের অংশ নেওয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হবে।

অন্যদিকে, ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট বাংলাদেশের কোস্ট গার্ডের পেশাদারত্বের প্রশংসা করেন। জলদস্যুতা দমনে ইতালির অর্জিত অভিজ্ঞতা ও প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসানসহ দুই দেশের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী সদ্য. গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. হত্যা মামলায় গ্রেপ্তার বৈশাখী টিভির প্রধান সম্পাদক সদ্য. পোশাক খাতের কিছু ক্ষেত্রে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে: মাহদী আমিন সদ্য. জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির সদ্য. গোপালগঞ্জ বাংলাদেশের অংশ, তা মানুষ বিশ্বাস করতে পারছে না: গোলাম পরওয়ার সদ্য. জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সদ্য. বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী সদ্য. গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. হত্যা মামলায় গ্রেপ্তার বৈশাখী টিভির প্রধান সম্পাদক সদ্য. পোশাক খাতের কিছু ক্ষেত্রে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে: মাহদী আমিন সদ্য. জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির সদ্য. গোপালগঞ্জ বাংলাদেশের অংশ, তা মানুষ বিশ্বাস করতে পারছে না: গোলাম পরওয়ার সদ্য. জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী