সাবেক ফুটবলারদের সঙ্গে প্রীতি ম্যাচে খেললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
২১ নভেম্বর, ২০২৬ ০০:২৯:২৪
ছবি: সংগৃহীত

সরকারি দায়িত্ব ও ব্যস্ততার বাইরে এবার ফুটবল মাঠে দেখা গেল পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেট জেলা স্টেডিয়ামে সাবেক ফুটবলারদের সঙ্গে প্রীতি ম্যাচে খেলোয়াড় হিসেবে মাঠে নামেন তিনি। তাঁর অংশগ্রহণে স্টেডিয়ামজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। ম্যাচে লাল দল ৪-২ গোলে সবুজ দলকে পরাজিত করে।

সিলেট জেলা ক্রীড়া সংস্থা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে শুক্রবার সন্ধ্যা ৬টায় এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে লাল ও সবুজ দলের হয়ে অংশ নেন সাবেক ফুটবলাররা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে লাল দল চারটি এবং সবুজ দল দুটি গোল করে। ফলে ৪-২ গোলে জয় পায় লাল দল।

ম্যাচে সাবেক ফুটবলারদের সঙ্গে খেলায় অংশ নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সরকারি দায়িত্বের বাইরে তাঁর এমন ক্রীড়ামুখী অংশগ্রহণ উপস্থিত দর্শক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে বাড়তি উৎসাহ তৈরি করে। সাবেক ফুটবলার, রাজনৈতিক নেতা ও ক্রীড়া সংগঠকদের অংশগ্রহণে প্রীতি ম্যাচটি পরিণত হয় এক মিলনমেলায়।

খেলায় আরও অংশ নেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব সিদ্দিকুর রহমান পাপলু, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রেজাউল করিম নাচনসহ সাবেক ফুটবলাররা।

খেলা শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে ক্রীড়ার উন্নয়ন এবং তরুণ প্রজন্মের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা। এর মাধ্যমে একটি সুস্থ ও সক্ষম জাতি গড়ে তুলতে চায় সরকার। একটি সুস্থ জাতি দেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, সিলেট স্টেডিয়ামে সিলেটের বিশিষ্ট নেতাদের ও ক্রীড়া সংস্থার সদস্যদের সঙ্গে খেলতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। শরীর সুস্থ ও কর্মক্ষম রাখতে সবার খেলাধুলা করা উচিত। প্রত্যেকেরই খেলাধুলায় অংশ নেওয়া প্রয়োজন। আজকের আয়োজনে অনেক সাংবাদিক ও সহকর্মীও মাঠে নেমেছেন। তাঁদের সঙ্গে খেলায় অংশ নিতে পেরেও তিনি আনন্দিত হয়েছেন।

সিলেটের ক্রীড়াঙ্গনের উন্নয়ন প্রসঙ্গে তিনি আরও বলেন, এ ক্ষেত্রে কেন্দ্রীয়ভাবে তাঁর পক্ষ থেকে যতটুকু সহযোগিতা ও উদ্যোগ নেওয়া সম্ভব, তা করবেন। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও আশ্বাস দেন তিনি।​


সদ্য সংবাদ/ এরআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ভারত থেকে আগুন সন্ত্রাসে মদদ দিচ্ছেন হাসিনা: রিজভী সদ্য. ভারতে বসে আ.লীগের তৎপরতা নিয়ে প্রশ্নের জবাব দিলেন জয়সওয়াল সদ্য. আগামী ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. অস্ট্রেলিয়া সফরে গেলেন জামায়াত আমির শফিকুর রহমান সদ্য. গোপালগঞ্জের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে তিন বাহিনীর শীর্ষ কর্মকর্তা সদ্য. আ.লীগ ঠেকানো বিরোধী দলের কাজ না: শিবির সভাপতি সদ্য. ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান সদ্য. এবার শেখ হাসিনার স্বাক্ষর জাল করে চিঠি পাঠিয়েছেন ম্যাট্রিক্স চেম্বার্স: রাশেদ খাঁন সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন সদ্য. কিশোরগঞ্জে থানা ও ওসিকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি, জিডি সদ্য. ভারত থেকে আগুন সন্ত্রাসে মদদ দিচ্ছেন হাসিনা: রিজভী সদ্য. ভারতে বসে আ.লীগের তৎপরতা নিয়ে প্রশ্নের জবাব দিলেন জয়সওয়াল সদ্য. আগামী ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. অস্ট্রেলিয়া সফরে গেলেন জামায়াত আমির শফিকুর রহমান সদ্য. গোপালগঞ্জের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে তিন বাহিনীর শীর্ষ কর্মকর্তা সদ্য. আ.লীগ ঠেকানো বিরোধী দলের কাজ না: শিবির সভাপতি সদ্য. ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান সদ্য. এবার শেখ হাসিনার স্বাক্ষর জাল করে চিঠি পাঠিয়েছেন ম্যাট্রিক্স চেম্বার্স: রাশেদ খাঁন সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন সদ্য. কিশোরগঞ্জে থানা ও ওসিকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি, জিডি