এতোদিন ট্রেলার দেখেছেন, বাড়াবাড়ি করলে পুরো সিনেমা দেখবেন: নয়ন

স
সদ্য সংবাদ ডেস্ক
২১ নভেম্বর, ২০২৬ ০১:৫৬:৩৭
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন দাবি করেছেন, আওয়ামী লীগের ডাকা ১৯ নভেম্বরের ‘লকডাউন’ কর্মসূচি সফল হয়নি। একই সঙ্গে দলটির নেতা-কর্মীদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, এখন পর্যন্ত যা দেখেছেন, তা কেবল ট্রেলার। বাড়াবাড়ি করলে পুরো সিনেমা দেখতে হবে।

শুক্রবার (২০ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

সদ্য সংবাদের পাঠকদের জন্য রবিউল ইসলাম নয়নের পোস্ট হুবহু তুলে ধরা হলো-

পোস্টে তিনি লিখেন, ‘হ্যালো নিষিদ্ধ পলাতক আওয়ামী লীগ- বলেছিলাম না, ১৯ তারিখ 'লক ডাউন' বলে কোন কিছু থাকবে না। সব চলবে স্বাভাবিক নিয়মে, স্বাভাবিক ভাবে। বরং নিষিদ্ধ আওয়ামী লীগের আস্ফালন ডাউন করে দিবো। দিয়েছি।

নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসীদের হুঁশিয়ার দিয়ে বলতে চাই- বাড়াবাড়ি করবেন না। এই কয়দিন যা দেখেছেন সেটা ট্রেলার ছিলো। পুরো সিনেমাটা এখনো দেখেননি। এবার যদি বাড়াবাড়ি করেন তাহলে দেখবেন। আপনাদের জন্য সেটা নিষ্ঠুর সিনেমা হবে।

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমাকে গ্রেফতার করে রিমান্ডে নিষ্ঠুর ভাবে নির্যাতন করেছিল, বৈদ্যুতিক শক দিয়েছিল, পায়ে গু'লি করে ঐ অবস্থায় টানতে টানতে কোর্টে উঠিয়েছিল। আরেকবার গু'লি করে রাস্তায় ফেলে রেখেছিল, আরেকবার গু'লি করে মৃত ভেবে হাসপাতালে ফেলে রেখে গিয়েছিল। আমাকে না পেয়ে আমার বৃদ্ধ বাবাকে গ্রেফতার করে নির্যাতন করেছিল। আমি সেসব ভুলিনি।

২৪-এর গণঅভ্যুত্থানের পর আমরা একটা বৈষম্যহীন, শান্তিপ্রিয় রাষ্ট্র গড়ে তুলতে চেয়েছিলাম বলে অতীত ভুলে গিয়েছিলাম। মনে কোন প্রতিশোধস্পৃহা ছিল না। যারা আমাকে নিষ্ঠুর নির্যাতন করেছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। চাইলে মামলা করতে পারতাম। কিন্তু আমি প্রতিশোধে নয়, পরিবর্তনে বিশ্বাসী।

কিন্তু আপনারা মানবিকতাকে দুর্বলতা ভেবেছেন। বিএনপি সহ ২৪-এর জুলাই যোদ্ধাদের বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছেন, তাদের নামে, তাদের পরিবারের নামে কুৎসিত মিথ্যাচার করছেন। আপনারা প্রমাণ করেছেন- কুকুরের লেজ কখনো সোজা হয় না আর আওয়ামী লীগ কখনো মানুষ হয় না।

আপনারা বিএনপি ও সরকারের নমনীয়তাকে দুর্বলতা ভেবে দেশজুড়ে সহিংসতা ও নাশকতা করছেন, হুমকি দিচ্ছেন। মনে রাখবেন- এতদিন ছাড় দিয়েছি বলে ছেড়ে দিবো। অন্তরে যে সুপ্ত আগ্নেয়গিরি চাপা দিয়ে রেখেছি সেখানে বিস্ফোরণ ঘটাবেন না। পুড়ে ছাই হয়ে যাবেন। লাউড এ্যান্ড ক্লিয়ার।’


সদ্য সংবাদ/ এরআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ভারত থেকে আগুন সন্ত্রাসে মদদ দিচ্ছেন হাসিনা: রিজভী সদ্য. ভারতে বসে আ.লীগের তৎপরতা নিয়ে প্রশ্নের জবাব দিলেন জয়সওয়াল সদ্য. আগামী ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. অস্ট্রেলিয়া সফরে গেলেন জামায়াত আমির শফিকুর রহমান সদ্য. গোপালগঞ্জের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে তিন বাহিনীর শীর্ষ কর্মকর্তা সদ্য. আ.লীগ ঠেকানো বিরোধী দলের কাজ না: শিবির সভাপতি সদ্য. ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান সদ্য. এবার শেখ হাসিনার স্বাক্ষর জাল করে চিঠি পাঠিয়েছেন ম্যাট্রিক্স চেম্বার্স: রাশেদ খাঁন সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন সদ্য. কিশোরগঞ্জে থানা ও ওসিকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি, জিডি সদ্য. ভারত থেকে আগুন সন্ত্রাসে মদদ দিচ্ছেন হাসিনা: রিজভী সদ্য. ভারতে বসে আ.লীগের তৎপরতা নিয়ে প্রশ্নের জবাব দিলেন জয়সওয়াল সদ্য. আগামী ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. অস্ট্রেলিয়া সফরে গেলেন জামায়াত আমির শফিকুর রহমান সদ্য. গোপালগঞ্জের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে তিন বাহিনীর শীর্ষ কর্মকর্তা সদ্য. আ.লীগ ঠেকানো বিরোধী দলের কাজ না: শিবির সভাপতি সদ্য. ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান সদ্য. এবার শেখ হাসিনার স্বাক্ষর জাল করে চিঠি পাঠিয়েছেন ম্যাট্রিক্স চেম্বার্স: রাশেদ খাঁন সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন সদ্য. কিশোরগঞ্জে থানা ও ওসিকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি, জিডি