আ.লীগকে গুপ্ত রাজনীতির কৌশল শিখিয়েছে জামায়াত-শিবির: রাশেদ খাঁন

স
সদ্য সংবাদ ডেস্ক
১১ নভেম্বর, ২০২৬ ১৫:৩৭:২৪
ছবি: সদ্য সংবাদ কোলাজ

আওয়ামী লীগের গোপন রাজনৈতিক কর্মকৌশলের পেছনে জামায়াত-শিবিরের প্রভাব রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে জামায়াত-শিবিরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে এসব অভিযোগ করেন রাশেদ খান। তার দাবি, আওয়ামী লীগের বিভিন্ন অপতৎপরতার বিরুদ্ধে সরব না হয়ে জামায়াত-শিবির বরং রাজনৈতিকভাবে পরিস্থিতিকে নিজেদের স্বার্থে ব্যবহারের চেষ্টা করছে।

পোস্টে তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনাগুলোর দায় সরকার ও বিএনপির ওপর চাপানোর মাধ্যমে জামায়াত-শিবির আওয়ামী লীগের অপরাধমূলক কর্মকাণ্ডকে আড়াল করার চেষ্টা করছে। এ ধরনের বক্তব্যকে তিনি রাজনৈতিক কৌশল হিসেবে উল্লেখ করেন।

রাশেদ খানের দাবি, অতীতেও জামায়াত-শিবিরের অনেক নেতাকর্মী পরিচয় গোপন করে ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত ছিলেন। এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রশিবির নেতা সাদিক কায়েমের রাজনৈতিক অতীত নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার ভাষ্য, গোপন রাজনৈতিক তৎপরতার সব তথ্য গোয়েন্দা সংস্থা কিংবা গণমাধ্যমের কাছে থাকা সম্ভব নয়।

ফেসবুক পোস্টে তিনি আরও দাবি করেন, বর্তমানে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী রাজনৈতিকভাবে টিকে থাকতে জামায়াত-শিবিরের আশ্রয় নিচ্ছেন। এতে দলটির সাংগঠনিক শক্তি বাড়ানোর পাশাপাশি আওয়ামী লীগের একটি অংশকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের সুযোগ তৈরি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

জামায়াতের রাজনৈতিক অবস্থান নিয়েও নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী। তার মতে, আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জামায়াত-শিবির জোরালো আন্দোলনে না নামার পেছনে রাজনৈতিক হিসাব-নিকাশ থাকতে পারে। আওয়ামী লীগের কর্মকাণ্ডে সরকারের ওপর চাপ তৈরি হলে বিরোধী দল হিসেবে জামায়াত নিজেদের দর-কষাকষির অবস্থান শক্তিশালী করতে পারে—এমন সম্ভাবনার কথাও উল্লেখ করেন তিনি।

এ ছাড়া জামায়াতের কয়েকজন নেতার সঙ্গে একটি দেশের গোয়েন্দা কর্মকর্তার বৈঠকের প্রসঙ্গ টেনে রাশেদ খান বিভিন্ন প্রশ্ন তোলেন। তার দাবি, ওই বৈঠকের বিষয়টি অস্বীকার করায় দলটি রাজনৈতিকভাবে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছে। তবে বৈঠকে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে কোনো প্রমাণ উপস্থাপন করেননি তিনি।

পোস্টের শেষাংশে আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা মোকাবিলায় বিএনপির অবস্থান তুলে ধরেন রাশেদ খান। তিনি বলেন, আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিরোধে বিএনপি বাংলাদেশপন্থী শক্তিকে সঙ্গে নিয়ে কাজ করবে।

এ ছাড়া রাজনৈতিক ষড়যন্ত্র ও ফ্যাসিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে চলতি নভেম্বর থেকে আগামী বছরের জানুয়ারি পর্যন্ত টানা তিন মাস রাজপথে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জন নিহত, আহত ৫ সদ্য. বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ দুই দেশের সুবিধাজনক তারিখে হবে: জয়সওয়াল সদ্য. বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে আয়োজন করা হচ্ছে নাগরিক স্মরণসভা সদ্য. আসামে ট্রাক-মিনিবাস সংঘর্ষে নিহত ২৩, আহত ৭ সদ্য. এমপি নুসরাতের বাড়িতে শর্টসার্কিট থেকে আগুন লাগার সুযোগ নেই: পল্লী বিদ্যুৎ কর্মকর্তা সদ্য. প্রধানমন্ত্রীর টেবিলে ছাত্রদলের ১৩ জনের তালিকা, কমিটি হচ্ছে কবে সদ্য. দু’মাস পর উপসাগরীয় মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ফের হামলা সদ্য. গোমতীর মাটি কাটলে যত বড় হেডম ওয়ালাই হোক ছাড় দেওয়া হবে না: হাসনাত সদ্য. গাজায় যুদ্ধের সংবাদ করতে গিয়ে নিজেরাই যুদ্ধের শিকার সাংবাদিকেরা সদ্য. আফ্রিকার কোনো দেশও শেখ হাসিনাকে ‘আশ্রয় দিতে রাজি নয়’ সদ্য. পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জন নিহত, আহত ৫ সদ্য. বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ দুই দেশের সুবিধাজনক তারিখে হবে: জয়সওয়াল সদ্য. বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে আয়োজন করা হচ্ছে নাগরিক স্মরণসভা সদ্য. আসামে ট্রাক-মিনিবাস সংঘর্ষে নিহত ২৩, আহত ৭ সদ্য. এমপি নুসরাতের বাড়িতে শর্টসার্কিট থেকে আগুন লাগার সুযোগ নেই: পল্লী বিদ্যুৎ কর্মকর্তা সদ্য. প্রধানমন্ত্রীর টেবিলে ছাত্রদলের ১৩ জনের তালিকা, কমিটি হচ্ছে কবে সদ্য. দু’মাস পর উপসাগরীয় মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ফের হামলা সদ্য. গোমতীর মাটি কাটলে যত বড় হেডম ওয়ালাই হোক ছাড় দেওয়া হবে না: হাসনাত সদ্য. গাজায় যুদ্ধের সংবাদ করতে গিয়ে নিজেরাই যুদ্ধের শিকার সাংবাদিকেরা সদ্য. আফ্রিকার কোনো দেশও শেখ হাসিনাকে ‘আশ্রয় দিতে রাজি নয়’