আগামী ৯ নভেম্বর শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। ওই দিন বিকেল সাড়ে ৩টায় রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশন বসবে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অধিবেশন আহ্বান করেছেন।
বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের আইন প্রণয়ন শাখা-১ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সংসদ সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার স্বাক্ষর রয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার (৯ নভেম্বর) বিকেল ৩টা ৩০ মিনিটে সংসদের চতুর্থ অধিবেশনের কার্যক্রম শুরু হবে।
বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ অধিবেশন আহ্বান করেছেন। এ-সংক্রান্ত আদেশে অধিবেশনের তারিখ, সময় ও স্থান উল্লেখ করা হয়েছে।
তবে এ অধিবেশনে কী কী বিষয় নিয়ে আলোচনা হবে এবং সংসদের কার্যসূচিতে কোন কোন বিষয় স্থান পাবে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়নি।
সদ্য সংবাদ/এসকে