ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী টুকু

স
সদ্য সংবাদ ডেস্ক
১৪ অক্টোবর, ২০২৬ ১৭:১৩:৫৯
ছবি: সংগৃহীত

ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, ধাপে ধাপে সবাইকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। তবে এ কর্মসূচি বাস্তবায়নে কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফ্যামিলি কার্ড কার্যক্রমের জন্য মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, ফ্যামিলি কার্ডের সম্ভাব্য উপকারভোগীদের তথ্য সংগ্রহের জন্য কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য নেবেন। পরে তথ্য যাচাই-বাছাই করে যোগ্য পরিবার নির্বাচন করা হবে। এ কারণে কার্ড পেতে কাউকে তদবির কিংবা অযথা ছোটাছুটি না করার আহ্বান জানান তিনি।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি নির্বাচনের আগেই দেওয়া হয়েছিল। এখন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। কৃষক কার্ড চালু এবং ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। তাঁর দাবি, সরকার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের অনিয়ম চোখে পড়লে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। টাঙ্গাইলের উন্নয়নে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নেরও আশ্বাস দেন তিনি।

আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে নিরাপত্তার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক থাকবে। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন প্রয়োজনীয় সহযোগিতা দেবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক শহীদুল্লাহ, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. মাহমুদুল হক সানু এবং জেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী। সভাপতিত্ব করেন টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া। এ ছাড়া পুলিশ কর্মকর্তা, বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

পরে প্রতিমন্ত্রী শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ করা চালের ডিও বিতরণ কার্যক্রমে অংশ নেন। একই সঙ্গে টাঙ্গাইল পৌরসভার ১৮টি ওয়ার্ডের পূজামণ্ডপের জন্য পৌরসভার দেওয়া আর্থিক অনুদান বিতরণ কার্যক্রমেও উপস্থিত ছিলেন তিনি।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১ সদ্য. বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা ও সহিংসতার তদন্ত চায় ভারত: জয়সওয়াল সদ্য. ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে ২ দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. দায়িত্ব পালন বাধাগ্রস্ত হলে মনোবল একটু দুর্বল হয়ে যায়: আইজিপি সদ্য. ওয়ার্ডবয় থেকে রাজনৈতিক পরিচিতি, বিতর্কের কেন্দ্রে আ ন ম আয়াস সদ্য. সৌদিগামী ৮৯টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় সাড়ে ১৪ হাজার যাত্রী সদ্য. জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ সদ্য. টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে সদ্য. টানা ৩ দিন মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা সদ্য. আওয়ামী লীগের বিচারে তদন্ত চলছে, শেষ হতে লাগবে সময়: প্রসিকিউটর তামিম সদ্য. জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১ সদ্য. বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা ও সহিংসতার তদন্ত চায় ভারত: জয়সওয়াল সদ্য. ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে ২ দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. দায়িত্ব পালন বাধাগ্রস্ত হলে মনোবল একটু দুর্বল হয়ে যায়: আইজিপি সদ্য. ওয়ার্ডবয় থেকে রাজনৈতিক পরিচিতি, বিতর্কের কেন্দ্রে আ ন ম আয়াস সদ্য. সৌদিগামী ৮৯টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় সাড়ে ১৪ হাজার যাত্রী সদ্য. জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ সদ্য. টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে সদ্য. টানা ৩ দিন মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা সদ্য. আওয়ামী লীগের বিচারে তদন্ত চলছে, শেষ হতে লাগবে সময়: প্রসিকিউটর তামিম