ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ কিট সহায়তা যুক্তরাষ্ট্রের, সারাদেশে বিতরণের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

স
সদ্য সংবাদ ডেস্ক
১ অক্টোবর, ২০২৬ ১৩:১৯:০০
ছবি: সংগৃহীত

ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় বাংলাদেশকে পাঁচ লাখ এনএস১ র‍্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র। রোগীদের দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসা ব্যবস্থাপনায় সহায়তার জন্য মার্কিন অর্থায়নে পরিচালিত STRIDES কর্মসূচির আওতায় এসব কিট দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে কিটগুলো হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তৃষিতা মওলা।

কিট হস্তান্তরের পর এগুলো দ্রুত দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়ার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, অনুষ্ঠানে গ্রহণ করা সব কিট প্রথমে কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) সংরক্ষণ করা হবে। এরপর স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে হাসপাতালগুলোর চাহিদা অনুযায়ী জেলা ও উপজেলা পর্যায়ে সরবরাহ করা হবে।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নতুন চালান আসার পাশাপাশি সরকারি ব্যবস্থাপনাতেও ডেঙ্গু শনাক্তকরণের জন্য পর্যাপ্ত অ্যান্টিজেন কিট রয়েছে। একই সঙ্গে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় প্রয়োজনীয় আইভি স্যালাইনের মজুদও রয়েছে। ফলে কোনো এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়লে পরীক্ষা ও চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রস্তুতি স্বাস্থ্য বিভাগের রয়েছে।

ডেঙ্গুর টিকা নিয়ে সরকারের পরিকল্পনার বিষয়েও কথা বলেন তিনি। তার বক্তব্য অনুযায়ী, টিকার দাম তুলনামূলক বেশি হওয়ায় এটি ব্যবহারের আগে কার্যকারিতা ও নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন। এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), ইউনিসেফ ও গ্যাভির সঙ্গে আলোচনা চলছে। আন্তর্জাতিক নীতিমালা ও নির্দেশনা অনুসরণ করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, যানজট ও যাতায়াতের বিষয়টি বিবেচনায় কুর্মিটোলা হাসপাতালে কিট হস্তান্তর অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। তবে কিটগুলো দেশের বিভিন্ন হাসপাতালে সরবরাহের ক্ষেত্রে কেন্দ্রীয়ভাবে ব্যবস্থাপনা করা হবে।

অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. রফিকুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান, কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমানসহ স্বাস্থ্য মন্ত্রণালয় ও মার্কিন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সদ্য সংবাদ/এসএস

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির সদ্য. ভারতজুড়ে আন্দোলনে নামছে ককরোচ জনতা পার্টি সদ্য. রাজধানীর বাংলামোটরে কথা-কাটাকাটি থেকে গুলি, মোটরসাইকেলে আগুন সদ্য. পালিয়ে যাওয়া স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী সদ্য. স্পিকারের কাছে পদত্যাগপত্র দিয়ে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী মিষ্টি সদ্য. জনআস্থা ও পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকদের দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ সদ্য. বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী সদ্য. ইরানকে নতজানু করার চিন্তা যুক্তরাষ্ট্রকে ঝেড়ে ফেলতে হবে: পেজেশকিয়ান সদ্য. মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার সদ্য. রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির সদ্য. ভারতজুড়ে আন্দোলনে নামছে ককরোচ জনতা পার্টি সদ্য. রাজধানীর বাংলামোটরে কথা-কাটাকাটি থেকে গুলি, মোটরসাইকেলে আগুন সদ্য. পালিয়ে যাওয়া স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী সদ্য. স্পিকারের কাছে পদত্যাগপত্র দিয়ে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী মিষ্টি সদ্য. জনআস্থা ও পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকদের দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ সদ্য. বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী সদ্য. ইরানকে নতজানু করার চিন্তা যুক্তরাষ্ট্রকে ঝেড়ে ফেলতে হবে: পেজেশকিয়ান সদ্য. মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার