ডিসেম্বর বিজয়ের মাস, কোনো অপশক্তি অস্থিরতা সৃষ্টি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
১ অক্টোবর, ২০২৬ ১২:২৬:৩৩
ছবি: সংগৃহীত

বিজয়ের মাস ডিসেম্বরকে ঘিরে দেশে কোনো ধরনের অস্থিরতা তৈরির সুযোগ কাউকে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে আনসার সদর দপ্তরের ফলক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডিসেম্বরকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের মাস। এ মাসে কোনো অপশক্তি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির সুযোগ পাবে বলে তিনি মনে করেন না।

আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যের সঙ্গে আগের সরকারের যোগাযোগ রয়েছে কি না এবং তাদের কেউ নাশকতার পরিকল্পনায় যুক্ত থাকলে ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, দায়িত্বে অবহেলা বা অনিয়মের তথ্য সামনে এলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি জানান, সংশ্লিষ্টদের বিরুদ্ধে শুধু প্রশাসনিক ব্যবস্থা নয়, অপরাধের ধরন অনুযায়ী আইনি পদক্ষেপও নেওয়া হচ্ছে। কোনো সদস্যের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে সেই অনুযায়ী মামলা বা অভিযোগ আনা হচ্ছে বলেও জানান তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন বাহিনীর সমন্বিত কার্যক্রমের কথাও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার ভাষ্য, পুলিশ, বিজিবি, এসআরবিসহ সংশ্লিষ্ট বাহিনীগুলো সমন্বয়ের মাধ্যমে অভিযান পরিচালনা করবে। সন্ত্রাস, চাঁদাবাজি, মাদকসহ অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে চলবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে নিয়ে সমন্বিত অভিযানের পরিকল্পনা করা হচ্ছে। এতে আনসার ব্যাটালিয়নও অংশ নেবে। তবে নতুন কোনো বাহিনী গঠনের পরিকল্পনা সরকারের নেই।

অনুষ্ঠানে আনসার সদর দপ্তরের জন্য তেজগাঁওয়ে প্রায় ৩ দশমিক ৪৫ একর জমি বরাদ্দ দেওয়ার বিষয়টিও জানান তিনি। দীর্ঘদিন ধরে পরিকল্পিত একটি স্থানে আনসার সদর দপ্তর স্থাপনের যে প্রত্যাশা ছিল, এই বরাদ্দের মাধ্যমে তা পূরণ হয়েছে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, বর্তমানে খিলগাঁও থেকে আনসার সদর দপ্তরের কার্যক্রম পরিচালিত হচ্ছে। বাহিনীর সদস্যসংখ্যার তুলনায় সেখানে পর্যাপ্ত জায়গা নেই। দেশে প্রায় ২০ হাজার ব্যাটালিয়ন আনসার এবং প্রায় ৬০ হাজার অঙ্গীভূত আনসার রয়েছে। পাশাপাশি প্রশিক্ষিত জনশক্তির সংখ্যাও উল্লেখযোগ্য।

সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও মন্ত্রণালয়ের প্রয়োজন অনুযায়ী নিয়মিত ব্যাটালিয়ন আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের আবাসন সমস্যাও রয়েছে। নতুন সদর দপ্তরে দায়িত্ব পালনকারী সদস্যদের আবাসনের ব্যবস্থা করা হবে। এ ছাড়া আশপাশের এলাকা ও শেরেবাংলা নগর এলাকায় আবাসনের জন্য আরও জায়গা তৈরির পরিকল্পনা রয়েছে।

আনসার সদর দপ্তরের জন্য নতুন জায়গা বরাদ্দের দিনটিকে বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন তিনি। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন আন্দোলন ও সংকট মোকাবিলায় আনসার বাহিনীর ভূমিকার কথাও তুলে ধরেন সালাহউদ্দিন আহমেদ।

এদিকে ঢাকার যানজট নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, রাজধানীর যান চলাচল স্বাভাবিক রাখতে সিটি করপোরেশন, পুলিশসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে হবে।

সড়কে নির্মাণকাজ ও ইউটিলিটি স্থানান্তরের ক্ষেত্রেও পরিকল্পিত ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেন তিনি। তার মতে, রাস্তার একটি অংশের কাজ শেষ করে দ্রুত তা সংস্কার করার পর পরবর্তী অংশে কাজ করা উচিত। একই সময়ে পুরো সড়ক খুঁড়ে দীর্ঘদিন ফেলে রাখার কারণে যানজট আরও বাড়ে।

ঢাকার ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্বয়ংক্রিয় মামলা ব্যবস্থার কারণে চালকদের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার প্রবণতা বেড়েছে বলে তিনি দাবি করেন। এর ফলে সড়কে শৃঙ্খলাও আগের তুলনায় উন্নত হয়েছে বলে জানান তিনি।

সদ্য সংবাদ/এসএস

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির সদ্য. ভারতজুড়ে আন্দোলনে নামছে ককরোচ জনতা পার্টি সদ্য. রাজধানীর বাংলামোটরে কথা-কাটাকাটি থেকে গুলি, মোটরসাইকেলে আগুন সদ্য. পালিয়ে যাওয়া স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী সদ্য. স্পিকারের কাছে পদত্যাগপত্র দিয়ে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী মিষ্টি সদ্য. জনআস্থা ও পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকদের দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ সদ্য. বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী সদ্য. ইরানকে নতজানু করার চিন্তা যুক্তরাষ্ট্রকে ঝেড়ে ফেলতে হবে: পেজেশকিয়ান সদ্য. মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার সদ্য. রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির সদ্য. ভারতজুড়ে আন্দোলনে নামছে ককরোচ জনতা পার্টি সদ্য. রাজধানীর বাংলামোটরে কথা-কাটাকাটি থেকে গুলি, মোটরসাইকেলে আগুন সদ্য. পালিয়ে যাওয়া স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী সদ্য. স্পিকারের কাছে পদত্যাগপত্র দিয়ে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী মিষ্টি সদ্য. জনআস্থা ও পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকদের দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ সদ্য. বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী সদ্য. ইরানকে নতজানু করার চিন্তা যুক্তরাষ্ট্রকে ঝেড়ে ফেলতে হবে: পেজেশকিয়ান সদ্য. মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার