জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স
সদ্য সংবাদ ডেস্ক
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১৫:৪১
ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে পাঁচ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষ করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮২ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ সময় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আবদুল মঈন খান।

এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। সরকারপ্রধান হিসেবে এবারই প্রথম জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেন তিনি।

২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় দেওয়া বক্তব্যে বিশ্বশান্তি ও বহুপাক্ষিক সহযোগিতার পাশাপাশি রোহিঙ্গা সংকট, ফিলিস্তিন পরিস্থিতি, জলবায়ু ন্যায়বিচার এবং বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রার বিভিন্ন দিক তুলে ধরেন প্রধানমন্ত্রী।

বক্তব্যে শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, প্রযুক্তি এবং তরুণদের সম্ভাবনার বিষয়েও বাংলাদেশের অগ্রাধিকার তুলে ধরা হয়। একইসঙ্গে দেশের দীর্ঘদিনের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট কাটিয়ে পুনর্গঠনের জন্য সরকারের নেওয়া ‘থ্রি-আর’ রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন—কৌশলের কথাও জানান তিনি।

নিউইয়র্ক অবস্থানকালে জাতিসংঘের অধিবেশনের বিভিন্ন কর্মসূচির পাশাপাশি একাধিক দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।

এসব আলোচনায় বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং উন্নয়ন সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

সফরে জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, রোহিঙ্গা সংকট এবং মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা নিয়ে আয়োজিত বেশ কয়েকটি উচ্চপর্যায়ের অনুষ্ঠানেও অংশ নেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তার স্ত্রী ডা. জুবাইদা রহমানও নিউইয়র্কে বিভিন্ন আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নেন। তিনি মোট আটটি উচ্চপর্যায়ের আয়োজনে যুক্ত ছিলেন এবং এর মধ্যে চারটি অনুষ্ঠানে বক্তব্য দেন।

জাতিসংঘের প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্স, ফার্স্ট স্পাউসেস’ ডায়ালগ এবং মাতৃ ও শিশুস্বাস্থ্য ও মিডওয়াইফারি বিষয়ক উচ্চপর্যায়ের আয়োজন ছিল তার অংশ নেওয়া কর্মসূচিগুলোর মধ্যে অন্যতম।

পাঁচ দিনের সফর শেষে রোববার সকালে ঢাকায় ফেরার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনকেন্দ্রিক নিউইয়র্ক সফরের আনুষ্ঠানিক সমাপ্তি হলো।

সদ্য সংবাদ/এসএস

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জানুয়ারিতে সংসদে উঠতে পারে সংবিধান সংশোধনী বিল, পাসের পর গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সোহরাওয়ার্দীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা সদ্য. চাঁদাবাজি-দখলবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি সদ্য. রাজধানীতে ৩ দিনে চার স্থানে হামলা-দখলচেষ্টা সদ্য. কৃষকরা হলেন দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ: রাষ্ট্রপতি সদ্য. সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার সদ্য. কারাগারে ফেরার পথে পুলিশের হেফাজত থেকে পালালেন শীর্ষ মাদক কারবারি পিচ্চি রাজা সদ্য. আশুলিয়ায় ‘ট্রাস্টের সম্পত্তি’ দখল নিতে মাদ্রাসায় সশস্ত্র হামলা-লুটপাট সদ্য. আবারও উত্তাল ভারত, যুদ্ধবিমান-ট্যাংকের ওপর উঠে শিক্ষার্থীদের বিক্ষোভ সদ্য. হাফপ্যান্ট পরায় মেট্রোস্টেশনে অ্যাথলেটকে হেনস্তার অভিযোগ সদ্য. জানুয়ারিতে সংসদে উঠতে পারে সংবিধান সংশোধনী বিল, পাসের পর গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সোহরাওয়ার্দীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা সদ্য. চাঁদাবাজি-দখলবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি সদ্য. রাজধানীতে ৩ দিনে চার স্থানে হামলা-দখলচেষ্টা সদ্য. কৃষকরা হলেন দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ: রাষ্ট্রপতি সদ্য. সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার সদ্য. কারাগারে ফেরার পথে পুলিশের হেফাজত থেকে পালালেন শীর্ষ মাদক কারবারি পিচ্চি রাজা সদ্য. আশুলিয়ায় ‘ট্রাস্টের সম্পত্তি’ দখল নিতে মাদ্রাসায় সশস্ত্র হামলা-লুটপাট সদ্য. আবারও উত্তাল ভারত, যুদ্ধবিমান-ট্যাংকের ওপর উঠে শিক্ষার্থীদের বিক্ষোভ সদ্য. হাফপ্যান্ট পরায় মেট্রোস্টেশনে অ্যাথলেটকে হেনস্তার অভিযোগ