মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশীদের সতর্ক করল দূতাবাস

স
সদ্য সংবাদ ডেস্ক
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৩৮:৪৭
সংগৃহীত

মার্কিন ভিসা নিয়ে ভ্রমণকারীদের সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস। ভিসায় নির্ধারিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করলে ভবিষ্যতে দেশটিতে প্রবেশের ক্ষেত্রে গুরুতর বিধিনিষেধ, এমনকি স্থায়ী নিষেধাজ্ঞার মুখেও পড়তে হতে পারে বলে জানিয়েছে দূতাবাস।

শনিবার (২৬ সেপ্টেম্বর) নিজেদের ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ সতর্কতার কথা জানানো হয়।

দূতাবাসের বার্তা অনুযায়ী, ভিসা থাকলেই যুক্তরাষ্ট্রে প্রবেশ নিশ্চিত হয় না। দেশটিতে পৌঁছানোর পর ইমিগ্রেশন কর্মকর্তাই নির্ধারণ করেন একজন ভ্রমণকারী কতদিন যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারবেন এবং তার জন্য কী ধরনের শর্ত প্রযোজ্য হবে।

তাই ভিসাধারীদের প্রবেশের সময় ইমিগ্রেশন কর্তৃপক্ষ নির্ধারিত সময়সীমা সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস।

এতে আরও বলা হয়, অনুমোদিত সময়সীমা অতিক্রম করে যুক্তরাষ্ট্রে অবস্থান করা কিংবা সংশ্লিষ্ট ভিসার শর্তের বাইরে কোনো কর্মকাণ্ডে যুক্ত হওয়া ভবিষ্যৎ ভ্রমণের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এ ধরনের নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপের ঝুঁকি রয়েছে বলেও সতর্ক করেছে দূতাবাস।

মার্কিন দূতাবাস ভিসাধারীদের নিজ নিজ ভিসার শর্ত ভালোভাবে পড়ে তা অনুসরণ করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থানের ক্ষেত্রে ইমিগ্রেশন কর্তৃপক্ষের নির্ধারিত সময়সীমা মেনে চলার দায়িত্ব সংশ্লিষ্ট ভিসাধারীর নিজের বলেও বার্তায় উল্লেখ করা হয়েছে।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জানুয়ারিতে সংসদে উঠতে পারে সংবিধান সংশোধনী বিল, পাসের পর গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সোহরাওয়ার্দীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা সদ্য. চাঁদাবাজি-দখলবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি সদ্য. রাজধানীতে ৩ দিনে চার স্থানে হামলা-দখলচেষ্টা সদ্য. কৃষকরা হলেন দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ: রাষ্ট্রপতি সদ্য. সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার সদ্য. কারাগারে ফেরার পথে পুলিশের হেফাজত থেকে পালালেন শীর্ষ মাদক কারবারি পিচ্চি রাজা সদ্য. আশুলিয়ায় ‘ট্রাস্টের সম্পত্তি’ দখল নিতে মাদ্রাসায় সশস্ত্র হামলা-লুটপাট সদ্য. আবারও উত্তাল ভারত, যুদ্ধবিমান-ট্যাংকের ওপর উঠে শিক্ষার্থীদের বিক্ষোভ সদ্য. হাফপ্যান্ট পরায় মেট্রোস্টেশনে অ্যাথলেটকে হেনস্তার অভিযোগ সদ্য. জানুয়ারিতে সংসদে উঠতে পারে সংবিধান সংশোধনী বিল, পাসের পর গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সোহরাওয়ার্দীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা সদ্য. চাঁদাবাজি-দখলবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি সদ্য. রাজধানীতে ৩ দিনে চার স্থানে হামলা-দখলচেষ্টা সদ্য. কৃষকরা হলেন দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ: রাষ্ট্রপতি সদ্য. সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার সদ্য. কারাগারে ফেরার পথে পুলিশের হেফাজত থেকে পালালেন শীর্ষ মাদক কারবারি পিচ্চি রাজা সদ্য. আশুলিয়ায় ‘ট্রাস্টের সম্পত্তি’ দখল নিতে মাদ্রাসায় সশস্ত্র হামলা-লুটপাট সদ্য. আবারও উত্তাল ভারত, যুদ্ধবিমান-ট্যাংকের ওপর উঠে শিক্ষার্থীদের বিক্ষোভ সদ্য. হাফপ্যান্ট পরায় মেট্রোস্টেশনে অ্যাথলেটকে হেনস্তার অভিযোগ