ঢাকা-আশুলিয়া সড়কে স্বস্তির খবর, উদ্বোধন হলো টোলমুক্ত দুই সেতু

সদ্য সংবাদ ডেস্ক
২ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:২৩:০৫
ছবি: সংগৃহীত

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের কারণে চলমান যানজট ও জনভোগান্তি কমাতে বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালু করেছে সরকার। প্রকল্পের আওতায় নির্মিত মোট ৩ দশমিক ৩১ কিলোমিটার দীর্ঘ দুটি সার্ভিস সেতু বুধবার (২ সেপ্টেম্বর) থেকে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।

সকালে আনুষ্ঠানিকভাবে সেতু দুটির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। নতুন এই সেতু দিয়ে কোনো ধরনের টোল ছাড়াই যানবাহন চলাচল করতে পারবে। পথচারীদের জন্যও সেতু দুটি উন্মুক্ত রাখা হয়েছে।

তবে যানবাহনের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সেতু দুটিতে উচ্চতার নির্দিষ্ট সীমা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সীমার বেশি উচ্চতার যানবাহন এসব সেতু ব্যবহার করতে পারবে না।

প্রকল্পসংশ্লিষ্টরা জানান, মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের সময় সাভার, আশুলিয়া ও ঢাকার মধ্যে চলাচল স্বাভাবিক রাখতেই এই সার্ভিস সেতু নির্মাণ করা হয়েছে। এর ফলে বিকল্প পথে যানবাহন চলাচলের সুযোগ তৈরি হওয়ায় সংশ্লিষ্ট সড়কে চাপ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পুরো কাজ শেষ হলে ঢাকা ইপিজেড থেকে আশুলিয়া হয়ে কাওলা এলাকায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। এর মাধ্যমে বিমানবন্দর থেকে কুড়িল, বনানী ও তেজগাঁও হয়ে যাত্রাবাড়ীর কুতুবখালী পর্যন্ত প্রায় ৪৪ কিলোমিটার দীর্ঘ উড়াল সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে।

প্রকল্পের আওতায় বাইপাইল এলাকায় যানজট কমাতে মাল্টি-লেভেল ইন্টারচেঞ্জ নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি বিমানবন্দরে প্রবেশের জন্য বিশেষ র‍্যাম্প এবং মেট্রোরেল এমআরটি লাইন-১-এর স্টেশনের সঙ্গে পৃথক যোগাযোগ ব্যবস্থাও রাখা হয়েছে।

বাংলাদেশ ও চীনের যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ২৭ হাজার ৪৫ কোটি ৬৮ লাখ টাকা। জুলাই ২০২৬ পর্যন্ত প্রকল্পের ভৌত কাজের অগ্রগতি ৬৬ শতাংশ এবং আর্থিক অগ্রগতি ৫৬ দশমিক ০২ শতাংশ।

২০১৭ সালে শুরু হওয়া ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ ২০৩০ সালের জুনের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে। চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

সরকারের প্রত্যাশা, এক্সপ্রেসওয়েটি চালু হলে রাজধানী ও আশপাশের এলাকার সড়ক যোগাযোগ আরও গতিশীল হবে। একই সঙ্গে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রায় শূন্য দশমিক ২১৭ শতাংশ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

সদ্য সংবাদ/এসএস

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস সদ্য. নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ সদ্য. রোড মার্চের নামে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী মীর হেলাল সদ্য. তেল-ডাল-লবণ-জ্বালানিসহ ১৩টি বড় ক্রয় প্রস্তাব অনুমোদন সদ্য. সংসদ ভবনে বৃষ্টির পানি ঢুকে বিপাকে ২০০ কোটি টাকার যন্ত্রপাতি সদ্য. জ্বালানি সংকট থেকে বেড় হতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী সদ্য. চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস সদ্য. তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ সদ্য. ‘সংসদ ভবনে সোলার সিস্টেম চালুর উদ্যোগ’ সদ্য. রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস সদ্য. নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ সদ্য. রোড মার্চের নামে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী মীর হেলাল সদ্য. তেল-ডাল-লবণ-জ্বালানিসহ ১৩টি বড় ক্রয় প্রস্তাব অনুমোদন সদ্য. সংসদ ভবনে বৃষ্টির পানি ঢুকে বিপাকে ২০০ কোটি টাকার যন্ত্রপাতি সদ্য. জ্বালানি সংকট থেকে বেড় হতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী সদ্য. চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস সদ্য. তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ সদ্য. ‘সংসদ ভবনে সোলার সিস্টেম চালুর উদ্যোগ’