চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ

স
সদ্য সংবাদ ডেস্ক
২১ অক্টোবর, ২০২৬ ১৩:৪২:০০
ছবি: সংগৃহীত

কুমিল্লার লাকসামে একটি ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইন থেকে ছিটকে পড়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির তথ্য পাওয়া যায়নি। তবে দুর্ঘটনার কারণে চট্টগ্রাম থেকে ঢাকাগামী রেলপথের আপলাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রেনের ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হলেও কোনো হতাহতের খবর মেলেনি।

রেললাইন বন্ধ হয়ে যাওয়ায় ওই পথে চলাচলকারী যাত্রীদের যাত্রায় বিঘ্ন সৃষ্টি হয়েছে। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন অনেক যাত্রী। তবে রেলওয়ের ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল অব্যাহত রয়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, লাইনচ্যুত ট্রেনটি সরিয়ে রেলপথ সচল করতে উদ্ধারকারী রিলিফ ট্রেনের অপেক্ষা করা হচ্ছে। সেটি ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধার অভিযান শুরু হবে। উদ্ধারকাজ শেষ করে লাইন চলাচলের উপযোগী না করা পর্যন্ত আপলাইনে ট্রেন চলাচল বন্ধ থাকবে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না, ধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চালক-সহকারী ছিলেন ঘুমে, মহাসড়কে বাস চালাচ্ছিলেন সুপারভাইজার! সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার সদ্য. তুরস্কের সেনা মোতায়েনের আগে মক্কা চুক্তি নিয়ে সংসদে ভোট সদ্য. কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র, বাতিল ৩ লাখের বেশি ভিসা সদ্য. বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না, ধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চালক-সহকারী ছিলেন ঘুমে, মহাসড়কে বাস চালাচ্ছিলেন সুপারভাইজার! সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার সদ্য. তুরস্কের সেনা মোতায়েনের আগে মক্কা চুক্তি নিয়ে সংসদে ভোট সদ্য. কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র, বাতিল ৩ লাখের বেশি ভিসা সদ্য. বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম