বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক যুক্তরাষ্ট্রের

স
সদ্য সংবাদ ডেস্ক
২৫ নভেম্বর, ২০২৬ ২১:১২:০৯
ছবি: সংগৃহীত

বাংলাদেশ, ভারতসহ ১৪টি দেশ ও অঞ্চলের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। উৎপাদন ও শিল্প খাতে অতিরিক্ত সক্ষমতা এবং মাত্রাতিরিক্ত উৎপাদনের অভিযোগে ‘সেকশন ৩০১’ আইনের আওতায় তদন্তের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তদন্তের আওতায় থাকা দেশ ও অঞ্চলগুলোর মধ্যে রয়েছে চীন, ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, বাংলাদেশ, জাপান ও ভারত।

তবে সব দেশের ওপর একই হারে শুল্ক আরোপ করা হবে না। দেশ ও পণ্যভেদে শুল্কের হার ভিন্ন হবে।

ঘোষণা অনুযায়ী, চীনের ওপর সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হতে পারে। এরপর রয়েছে ভিয়েতনাম, দেশটির ওপর শুল্কের হার সর্বোচ্চ ৩৫ শতাংশ হতে পারে। অন্য দেশগুলোর ক্ষেত্রে শুল্কের হার ২০ অথবা ২৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

তবে কয়েকটি দেশের ক্ষেত্রে কার্যকর শুল্কের হার আরও কম হতে পারে। কারণ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে কয়েকটি দেশের সঙ্গে বাণিজ্য আলোচনায় শুল্কের সর্বোচ্চ সীমা নির্ধারণে সম্মত হয়েছিলেন। ফলে নতুন ঘোষণার শুল্কের সঙ্গে আগের চুক্তিতে নির্ধারিত সীমার সমন্বয় করা হবে।

নাম প্রকাশ না করার শর্তে ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এএফপিকে বলেন, সংশ্লিষ্ট দেশ ও অঞ্চলগুলো অভ্যন্তরীণ চাহিদা এবং বাজারের মৌলিক নীতির বাইরে গিয়ে মাত্রাতিরিক্ত পণ্য উৎপাদন ও কারখানার সক্ষমতা বৃদ্ধিতে উৎসাহিত করছিল। এমন অভিযোগের ভিত্তিতেই এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে গড়ে ১৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়। গত জুলাই মাসে জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্যের ওপর নিষেধাজ্ঞা যথাযথভাবে কার্যকর না করার অভিযোগে বাংলাদেশি পণ্যের ওপর আরও ১০ শতাংশ শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। ফলে বর্তমানে মোট শুল্কের হার দাঁড়িয়েছে ২৫ শতাংশ। ট্রাম্প প্রশাসন নতুন করে শুল্ক আরোপ করলে তা বিদ্যমান শুল্কের সঙ্গে যুক্ত হবে।

নতুন ঘোষণা অনুযায়ী, চীনের ওপর সর্বোচ্চ ৪০ শতাংশ এবং ভিয়েতনামের ওপর সর্বোচ্চ ৩৫ শতাংশ শুল্ক আরোপ হতে পারে। বাংলাদেশসহ অন্য দেশগুলোর ক্ষেত্রে শুল্কের হার ২০ অথবা ২৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।​

সদ্য সংবাদ/ এরআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সদ্য. লিটারে ৩ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম সদ্য. ১১২ জন কর্মীকে মালয়েশিয়া পাঠাচ্ছে সরকার, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী সদ্য. শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে সদ্য. ডিসেম্বরে দেশে আসবেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী সদ্য. পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শনিবার থেকে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানালেন শ্রমমন্ত্রী সদ্য. পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সৌজন্য সাক্ষাৎ সদ্য. যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম কিনছে সরকার সদ্য. শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সদ্য. লিটারে ৩ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম সদ্য. ১১২ জন কর্মীকে মালয়েশিয়া পাঠাচ্ছে সরকার, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী সদ্য. শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে সদ্য. ডিসেম্বরে দেশে আসবেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী সদ্য. পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শনিবার থেকে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানালেন শ্রমমন্ত্রী সদ্য. পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সৌজন্য সাক্ষাৎ সদ্য. যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম কিনছে সরকার