চীনের শেনঝেন শহরে তিন দেশের নেতাদের নজিরবিহীন বৈঠকের পর বৃহস্পতিবার শান্তি ও আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে যৌথ বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এবং রাশিয়ার ক্রেমলিন বিবৃতিটি প্রকাশ করেছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি।
যৌথ বিবৃতিতে বলা হয়, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। পাশাপাশি কৌশলগত স্থিতিশীলতা ও আন্তর্জাতিক নিরাপত্তা বজায় রাখার অঙ্গীকার করেছেন তাঁরা।
বিবৃতিতে আরও বলা হয়, তিন দেশ পরিশোধিত পেট্রোলিয়ামজাত পণ্যের উৎপাদন ও সরবরাহ বাড়ানোর পরিকল্পনা করছে। একই সঙ্গে জ্বালানির স্থিতিশীল প্রবাহ বজায় রাখার গুরুত্ব পুনর্ব্যক্ত করা হয়েছে। এ ছাড়া পারমাণবিক ঝুঁকি কমানো এবং পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে দেশগুলো আলোচনায় বসবে বলেও জানানো হয়েছে।
যৌথ বিবৃতিতে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সমালোচনা করে বলা হয়, এই আদালত ও এ ধরনের প্রতিষ্ঠানগুলোর নিজেদের এখতিয়ারের অপব্যবহার করা উচিত নয়। রাষ্ট্রের সম্মতির নীতি এবং রাষ্ট্রীয় কর্মকর্তাদের কূটনৈতিক দায়মুক্তির প্রতি শ্রদ্ধা জানানোর গুরুত্বও স্বীকার করেছেন তিন নেতা। পাশাপাশি জাতিসংঘের সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে নিজেদের অঙ্গীকারের কথা জানিয়েছে তিন দেশ।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রচারিত বক্তব্যে শি জিনপিং বৈঠকটিকে ইতিবাচক, গঠনমূলক ও ফলপ্রসূ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, বিশ্বশান্তি রক্ষার বিষয়ে তিন দেশের দৃষ্টিভঙ্গিতে মিল রয়েছে।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, শি জিনপিং ও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে ভ্লাদিমির পুতিনকে সর্বোচ্চ সম্মানের আসন দেওয়া হয়েছিল। তাসের প্রতিবেদনে বলা হয়, কূটনৈতিক রীতি অনুযায়ী শি জিনপিংয়ের ডান পাশের আসনটি সর্বোচ্চ সম্মানের। সেই আসনে বসেছিলেন পুতিন। আর শির বাঁ পাশে ছিলেন ট্রাম্প।
তাস আরও জানিয়েছে, বৈঠকের শুরুতে বক্তব্য দেন শি জিনপিং। এরপর বক্তব্য দেন পুতিন এবং সবশেষে কথা বলেন ট্রাম্প।
রুশ প্রেসিডেন্টের প্রতিনিধি দলে অর্থ, পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলেও একই পর্যায়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা ছিলেন বলে জানিয়েছে সংবাদ সংস্থাটি।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আন্তর্জাতিক নিরাপত্তা অনেকাংশেই রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল। রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে বলা হয়, তিন দেশের ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠককে কূটনীতির ইতিহাসের একটি অধ্যায় হিসেবে বর্ণনা করেছেন পুতিন। একই সঙ্গে ওয়াশিংটনের সঙ্গে রাশিয়ার সম্পর্কের কয়েকটি ক্ষেত্রে আরও কার্যকর অগ্রগতি চান বলেও জানিয়েছেন তিনি।
ডিসেম্বরে মায়ামিতে আবারও বসবেন তিন নেতা?
চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্টদের নজিরবিহীন ত্রিপক্ষীয় বৈঠক শেষ হয়েছে। এখন আলোচনায় রয়েছে, আগামী মাসেই আবারও একসঙ্গে বসতে পারেন কি না তিন নেতা।
ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে জি২০ সম্মেলন আয়োজন করছে ট্রাম্প প্রশাসন। ওই সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অংশ নেওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত। রাশিয়াও জি২০-এর সদস্য।
সাম্প্রতিক সময়ে জি২০-এর কয়েকটি সম্মেলনে অংশ নেননি পুতিন। ইউক্রেন যুদ্ধের কারণে তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ কারণে আয়োজক দেশগুলোকে অস্বস্তিতে ফেলতে চাননি তিনি। পাশাপাশি ইউরোপের জি২০ সদস্য দেশগুলোও স্পষ্ট জানিয়েছে, তারা একই কক্ষে পুতিনের সঙ্গে থাকতে চায় না।
তবে মায়ামির সম্মেলনে অংশ নেওয়ার জন্য পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য নয়। ফলে পুতিনের বিরুদ্ধে জারি করা আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করে তাঁকে গ্রেপ্তারের কোনো বাধ্যবাধকতা যুক্তরাষ্ট্রের নেই।
সদ্য সংবাদ/ এআর
জ্বালানি সরবরাহ, বৈশ্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় অঙ্গীকার ট্রাম্প-শি-পুতিনের
চীনের শেনঝেন শহরে তিন দেশের নেতাদের নজিরবিহীন বৈঠকের পর বৃহস্পতিবার শান্তি ও আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে যৌথ বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া। চীনের রাষ্
মন্তব্য (0)
মন্তব্য করুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
এই বিভাগের আরও খবর
খ্রিস্টানদের ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে যাচ্ছে ইসলাম
১৯ নভেম্বর, ২০২৬
প্রথমবার একসঙ্গে ট্রাম্প, পুতিন ও শি জিন পিং
১৯ নভেম্বর, ২০২৬
সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ
১৮ নভেম্বর, ২০২৬
বিশ্ব ভ্রমণে বেরিয়ে ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে মুসলিম হলেন চীনা দম্পতি
১৮ নভেম্বর, ২০২৬
চীন সফরে পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প, উষ্ণ অভ্যর্থনা জানালেন শি জিনপিং
১৮ নভেম্বর, ২০২৬
-
স্বাক্ষর জালিয়াতির অভিযোগ, বহাল সাভারের খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হক!
-
আনোয়ার হাওলাদার হত্যার বিচার দাবিতে বাকেরগঞ্জে মানববন্ধন-বিক্ষোভ
-
পর্তুগালের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের ঐতিহ্য ও রন্ধনশিল্পের বর্ণিল উপস্থাপনা
-
আজমপুর থেকে অভিনেতা তমাল মাহবুব আটক
-
জবির দ্বিতীয় সমাবর্তনের নিবন্ধনের সময় বাড়ল ১০ দিন
-
বৃষ্টির মধ্যেও উৎসবমুখর রাজবন বিহার, শুরু কঠিন চীবরদান
-
আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন
-
রাজশাহী থেকে ফেরার পথে আ.লীগের হাতে হেনস্তার শিকার ববি ফুটবলাররা
-
কুবির কমিউনিকেশন ক্লাবের নেতৃত্বে রিয়াদ-জয়
-
রাজধানী থেকে সাবেক সংসদ সদস্য আতাউল হক দোলন গ্রেপ্তার