আনোয়ার হাওলাদার হত্যার বিচার দাবিতে বাকেরগঞ্জে মানববন্ধন-বিক্ষোভ

জ
জিহাদ হোসেন (বাকেরগঞ্জ প্রতিনিধি, বরিশাল)
২০ নভেম্বর, ২০২৬ ০২:৪৩:০৮
ছবি: সদ্য সংবাদ

বরিশালের বাকেরগঞ্জে আনোয়ার হাওলাদার হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। হত্যাকাণ্ডের আট দিন পেরিয়ে গেলেও মামলার কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। অবিলম্বে আসামিদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৪টায় বাকেরগঞ্জ সরকারি কলেজের সামনে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহত মো. আনোয়ার হাওলাদারের পরিবারের সদস্যসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে নিহতের স্ত্রী হোসনেয়ারা বেগম কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করে বলেন, তাঁর স্বামীর হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। আসামিরা গ্রেপ্তার না হওয়ায় পরিবারের অন্য সদস্যরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে জহিরুল ইসলাম অভিযোগ করেন, আনোয়ার হাওলাদার হত্যার ঘটনায় চিহ্নিত অভিযুক্ত সমীর, নাসিম, সোহেল, নয়ন ও সাকিবসহ জড়িতদের এখনো গ্রেপ্তার করা হয়নি। দীর্ঘ সময় পার হলেও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে দ্রুত আসামিদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে। দ্রুত আসামিদের গ্রেপ্তার করা না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় পাদ্রীশিবপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামসহ আশপাশের এলাকায় ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

মানববন্ধনে বক্তব্য দেন পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন মৃধা, মো. জহিরুল ইসলাম, হারুন খান ও আসিফসহ অনেকে। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। দ্রুতই তাঁদের আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, গত ৭ নভেম্বর আহত আনোয়ার হোসেন চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা যান। ৮ নভেম্বর তাঁর নিজ বাড়িতে মরদেহ দাফন করা হয়। এ ঘটনায় একই দিন বাকেরগঞ্জ থানায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে নিহতের স্ত্রী একটি হত্যা মামলা করেন।​


সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন সদ্য. ছয় দিনের সফরে আগামীকাল অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন জামায়াত আমির সদ্য. আগামী ৩ বছরের মধ্যে মহাকাশে স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সদ্য. ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ: দ্য গার্ডিয়ানের প্রতিবেদন সদ্য. গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সদ্য. এবার একযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বদলি সদ্য. জ্বালানি সরবরাহ, বৈশ্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় অঙ্গীকার ট্রাম্প-শি-পুতিনের সদ্য. রাজধানী থেকে সাবেক সংসদ সদস্য আতাউল হক দোলন গ্রেপ্তার সদ্য. গোপালগঞ্জে মুকসুদপুর থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে আগুন সদ্য. ৭০ বিদ্রোহী প্রার্থীসহ বহিষ্কৃত পাঁচ শতাধিক নেতাকে ফেরাচ্ছে বিএনপি সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন সদ্য. ছয় দিনের সফরে আগামীকাল অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন জামায়াত আমির সদ্য. আগামী ৩ বছরের মধ্যে মহাকাশে স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সদ্য. ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ: দ্য গার্ডিয়ানের প্রতিবেদন সদ্য. গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সদ্য. এবার একযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বদলি সদ্য. জ্বালানি সরবরাহ, বৈশ্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় অঙ্গীকার ট্রাম্প-শি-পুতিনের সদ্য. রাজধানী থেকে সাবেক সংসদ সদস্য আতাউল হক দোলন গ্রেপ্তার সদ্য. গোপালগঞ্জে মুকসুদপুর থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে আগুন সদ্য. ৭০ বিদ্রোহী প্রার্থীসহ বহিষ্কৃত পাঁচ শতাধিক নেতাকে ফেরাচ্ছে বিএনপি