স্বাক্ষর জালিয়াতির অভিযোগ, বহাল সাভারের খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হক!

স
সদ্য সংবাদ ডেস্ক
২০ নভেম্বর, ২০২৬ ০২:৪৯:৪৫
ছবি: সংগৃহীত

ঢাকার সাভার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোজাম্মেল হকের বিরুদ্ধে দুর্গাপূজার মণ্ডপের সরকারি বরাদ্দের চাল উত্তোলনে মন্দির কমিটির সভাপতিদের স্বাক্ষর জালিয়াতির অভিযোগ উঠেছে। ঘটনা প্রকাশ না করতে সংবাদ ধামাচাপা দেওয়ার চেষ্টা এবং ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার পরও তিনি এখনো স্বপদে বহাল রয়েছেন। এতে সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে, সরকারি বরাদ্দের চাল বিতরণে এমন গুরুতর অনিয়মের অভিযোগের সত্যতা থাকার পরও কেন দৃশ্যমান কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি।

অভিযোগ রয়েছে, আশুলিয়ার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপের জন্য বরাদ্দ করা সরকারি চাল উত্তোলনের ক্ষেত্রে কয়েকটি মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর জাল করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কয়েকটি মন্দির কমিটির সভাপতি আপত্তি জানিয়েছেন বলে জানা গেছে। তাঁদের মধ্যে রয়েছেন বাইপাইলের বসুন্ধরা গুরুদয়াল দুর্গামন্দিরের সাধারণ সম্পাদক শম্ভু চন্দ্র সরকার এবং শিমুলিয়ার নৈহাটি সরকারবাড়ি দুর্গামন্দিরের সভাপতি বাবুল অধিকারী।

অভিযোগ ওঠার পরও মোজাম্মেল হক স্বপদে বহাল থাকায় প্রশাসনিক পদক্ষেপ নিয়ে আলোচনা শুরু হয়েছে। একাধিক সংবাদ প্রকাশের পরও তাঁর বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। কী কারণে অভিযোগের বিষয়ে এখনো কার্যকর প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়নি, তা নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে।

এ ঘটনায় আরও প্রশ্ন উঠেছে, স্বাক্ষর জালিয়াতি ও সরকারি বরাদ্দের চাল আত্মসাতের অভিযোগের সঙ্গে ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার সংশ্লিষ্টতা রয়েছে কি না, কিংবা এ বিষয়ে প্রশাসনিক পদক্ষেপ না নেওয়ার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না।

এ বিষয়ে বক্তব্য জানতে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামের কার্যালয়ে গেলে তাঁকে পাওয়া যায়নি। পরে তাঁর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। সূত্র: ফাস্টপোস্ট​


সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন সদ্য. ছয় দিনের সফরে আগামীকাল অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন জামায়াত আমির সদ্য. আগামী ৩ বছরের মধ্যে মহাকাশে স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সদ্য. ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ: দ্য গার্ডিয়ানের প্রতিবেদন সদ্য. গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সদ্য. এবার একযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বদলি সদ্য. জ্বালানি সরবরাহ, বৈশ্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় অঙ্গীকার ট্রাম্প-শি-পুতিনের সদ্য. রাজধানী থেকে সাবেক সংসদ সদস্য আতাউল হক দোলন গ্রেপ্তার সদ্য. গোপালগঞ্জে মুকসুদপুর থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে আগুন সদ্য. ৭০ বিদ্রোহী প্রার্থীসহ বহিষ্কৃত পাঁচ শতাধিক নেতাকে ফেরাচ্ছে বিএনপি সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন সদ্য. ছয় দিনের সফরে আগামীকাল অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন জামায়াত আমির সদ্য. আগামী ৩ বছরের মধ্যে মহাকাশে স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সদ্য. ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ: দ্য গার্ডিয়ানের প্রতিবেদন সদ্য. গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সদ্য. এবার একযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বদলি সদ্য. জ্বালানি সরবরাহ, বৈশ্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় অঙ্গীকার ট্রাম্প-শি-পুতিনের সদ্য. রাজধানী থেকে সাবেক সংসদ সদস্য আতাউল হক দোলন গ্রেপ্তার সদ্য. গোপালগঞ্জে মুকসুদপুর থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে আগুন সদ্য. ৭০ বিদ্রোহী প্রার্থীসহ বহিষ্কৃত পাঁচ শতাধিক নেতাকে ফেরাচ্ছে বিএনপি