জঙ্গল সলিমপুরে পরিত্যক্ত অবস্থায় চার আগ্নেয়াস্ত্র উদ্ধার

ম
মো. ওমর ফারুক রকি (চট্টগ্রাম প্রতিনিধি)
২০ নভেম্বর, ২০২৬ ০১:২১:৪৭
ছবি: সদ্য সংবাদ

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ছিন্নমূলের অলংকার শাখার বৌদ্ধমন্দিরসংলগ্ন এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে দুটি এলজি, একটি পিস্তল ও একটি পাইপগান।

পুলিশ জানায়, ছিন্নমূলের পাথরিঘোনা এলাকার বাসিন্দা এজাহার হোসেন (৫২) ও মোহাম্মদ শাকিল (২৫) পাহাড়ি এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করার সময় পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো দেখতে পান। পরে তাঁরা বিষয়টি এসএম পাইলট উচ্চবিদ্যালয় পুলিশ ক্যাম্পকে জানান। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অস্ত্রগুলো উদ্ধার করেন। পরে সেগুলো সীতাকুণ্ড মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে। কারা সেখানে অস্ত্রগুলো রেখেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগের দিন বুধবার জঙ্গল সলিমপুরে পুলিশের অভিযানে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ইয়াসিনের ছয় সহযোগীকে গ্রেপ্তার করা হয়। তাঁদের গ্রেপ্তারের এক দিন পর একই এলাকায় চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।


​সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন সদ্য. ছয় দিনের সফরে আগামীকাল অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন জামায়াত আমির সদ্য. আগামী ৩ বছরের মধ্যে মহাকাশে স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সদ্য. ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ: দ্য গার্ডিয়ানের প্রতিবেদন সদ্য. গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সদ্য. এবার একযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বদলি সদ্য. জ্বালানি সরবরাহ, বৈশ্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় অঙ্গীকার ট্রাম্প-শি-পুতিনের সদ্য. রাজধানী থেকে সাবেক সংসদ সদস্য আতাউল হক দোলন গ্রেপ্তার সদ্য. গোপালগঞ্জে মুকসুদপুর থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে আগুন সদ্য. ৭০ বিদ্রোহী প্রার্থীসহ বহিষ্কৃত পাঁচ শতাধিক নেতাকে ফেরাচ্ছে বিএনপি সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন সদ্য. ছয় দিনের সফরে আগামীকাল অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন জামায়াত আমির সদ্য. আগামী ৩ বছরের মধ্যে মহাকাশে স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সদ্য. ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ: দ্য গার্ডিয়ানের প্রতিবেদন সদ্য. গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সদ্য. এবার একযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বদলি সদ্য. জ্বালানি সরবরাহ, বৈশ্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় অঙ্গীকার ট্রাম্প-শি-পুতিনের সদ্য. রাজধানী থেকে সাবেক সংসদ সদস্য আতাউল হক দোলন গ্রেপ্তার সদ্য. গোপালগঞ্জে মুকসুদপুর থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে আগুন সদ্য. ৭০ বিদ্রোহী প্রার্থীসহ বহিষ্কৃত পাঁচ শতাধিক নেতাকে ফেরাচ্ছে বিএনপি