আগামী ৩ বছরের মধ্যে মহাকাশে স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
১৯ নভেম্বর, ২০২৬ ১৩:১৮:২৮
ছবি: পিএমও

মহাকাশ প্রযুক্তিতে স্বনির্ভর হওয়ার পথে এগোচ্ছে বাংলাদেশ। আগামী তিন বছরের মধ্যেই দেশীয় প্রযুক্তিতে তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ক্ষেত্রে বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরশীল না থেকে দেশের তরুণ প্রজন্মের মেধা, গবেষণা ও উদ্ভাবনী সক্ষমতাকে কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা ২০২৬-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জন ছাড়া আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়া সম্ভব নয়। বিশেষ করে তরুণদের গবেষণার সুযোগ তৈরি এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা গেলে তারাই দেশের প্রযুক্তিগত অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। সঠিক পরিবেশ ও সহযোগিতা পেলে বাংলাদেশের তরুণদের পক্ষেও মহাকাশ গবেষণাসহ বৈশ্বিক উদ্ভাবনের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করা সম্ভব।

দেশের বিমান ও মহাকাশ খাতের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এই উচ্চাভিলাষী পরিকল্পনা বাস্তবায়নে দক্ষ জনশক্তি তৈরি এবং তরুণদের সৃজনশীল চিন্তাকে কাজে লাগানোর বিকল্প নেই।

উদ্ভাবনী উদ্যোগগুলোকে এগিয়ে নিতে অর্থায়নের বিষয়েও সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী জানান, নতুন ধারণা ও সম্ভাবনাময় উদ্যোগ যেন অর্থের অভাবে থেমে না যায়, সে জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড বরাদ্দ রাখা হয়েছে।

সরকারের প্রত্যাশা, এই অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে দেশের তরুণ উদ্যোক্তা ও গবেষকেরা নতুন নতুন উদ্ভাবনে উৎসাহিত হবেন। একই সঙ্গে স্যাটেলাইট নির্মাণ থেকে শুরু করে বিমান ও মহাকাশ প্রযুক্তিতে বাংলাদেশের নিজস্ব সক্ষমতা গড়ে তোলার পথ আরও সুগম হবে।

​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন সদ্য. ছয় দিনের সফরে আগামীকাল অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন জামায়াত আমির সদ্য. আগামী ৩ বছরের মধ্যে মহাকাশে স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সদ্য. ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ: দ্য গার্ডিয়ানের প্রতিবেদন সদ্য. গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সদ্য. এবার একযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বদলি সদ্য. জ্বালানি সরবরাহ, বৈশ্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় অঙ্গীকার ট্রাম্প-শি-পুতিনের সদ্য. রাজধানী থেকে সাবেক সংসদ সদস্য আতাউল হক দোলন গ্রেপ্তার সদ্য. গোপালগঞ্জে মুকসুদপুর থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে আগুন সদ্য. ৭০ বিদ্রোহী প্রার্থীসহ বহিষ্কৃত পাঁচ শতাধিক নেতাকে ফেরাচ্ছে বিএনপি সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন সদ্য. ছয় দিনের সফরে আগামীকাল অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন জামায়াত আমির সদ্য. আগামী ৩ বছরের মধ্যে মহাকাশে স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সদ্য. ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ: দ্য গার্ডিয়ানের প্রতিবেদন সদ্য. গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সদ্য. এবার একযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বদলি সদ্য. জ্বালানি সরবরাহ, বৈশ্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় অঙ্গীকার ট্রাম্প-শি-পুতিনের সদ্য. রাজধানী থেকে সাবেক সংসদ সদস্য আতাউল হক দোলন গ্রেপ্তার সদ্য. গোপালগঞ্জে মুকসুদপুর থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে আগুন সদ্য. ৭০ বিদ্রোহী প্রার্থীসহ বহিষ্কৃত পাঁচ শতাধিক নেতাকে ফেরাচ্ছে বিএনপি