গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা

স
সদ্য সংবাদ ডেস্ক
১৯ নভেম্বর, ২০২৬ ১৩:৩১:০৭
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে রাজনৈতিক উত্তেজনার মধ্যে হামলা ও সহিংসতার ঘটনা আরও ছড়িয়ে পড়েছে। এবার গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গ্রামের বাড়িতে ককটেল বিস্ফোরণ, পেট্রোল বোমা নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই দিন জেলার বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে হামলা এবং ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের শিবগাতী গ্রামে সংসদ সদস্যের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে একদল লোক মিছিল নিয়ে সংসদ সদস্যের বাড়িতে গিয়ে হামলা চালায়। এ সময় বাড়িতে ভাঙচুরের পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এবং আগুন ধরিয়ে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষুব্ধ নেতাকর্মীরা মিছিল নিয়ে সেখানে জড়ো হন। একপর্যায়ে বাড়ি লক্ষ্য করে কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। পরে বাড়ির বিভিন্ন অংশে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করা হয়। তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা এলাকায় টহলরত বিজিবি ও এসআরবির গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন অবরোধকারীরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ ছাড়া গোপালগঞ্জ শহরের পোস্ট অফিস মোড় এলাকায় এফএনএফ নামের একটি সুপারশপে হামলার ঘটনা ঘটেছে। অবরোধকারীদের একটি মিছিল থেকে প্রতিষ্ঠানটিতে ভাঙচুর চালানোর পর মালামাল লুট করা হয় বলে জানা গেছে।

​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন সদ্য. ছয় দিনের সফরে আগামীকাল অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন জামায়াত আমির সদ্য. আগামী ৩ বছরের মধ্যে মহাকাশে স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সদ্য. ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ: দ্য গার্ডিয়ানের প্রতিবেদন সদ্য. গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সদ্য. এবার একযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বদলি সদ্য. জ্বালানি সরবরাহ, বৈশ্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় অঙ্গীকার ট্রাম্প-শি-পুতিনের সদ্য. রাজধানী থেকে সাবেক সংসদ সদস্য আতাউল হক দোলন গ্রেপ্তার সদ্য. গোপালগঞ্জে মুকসুদপুর থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে আগুন সদ্য. ৭০ বিদ্রোহী প্রার্থীসহ বহিষ্কৃত পাঁচ শতাধিক নেতাকে ফেরাচ্ছে বিএনপি সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন সদ্য. ছয় দিনের সফরে আগামীকাল অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন জামায়াত আমির সদ্য. আগামী ৩ বছরের মধ্যে মহাকাশে স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সদ্য. ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ: দ্য গার্ডিয়ানের প্রতিবেদন সদ্য. গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সদ্য. এবার একযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বদলি সদ্য. জ্বালানি সরবরাহ, বৈশ্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় অঙ্গীকার ট্রাম্প-শি-পুতিনের সদ্য. রাজধানী থেকে সাবেক সংসদ সদস্য আতাউল হক দোলন গ্রেপ্তার সদ্য. গোপালগঞ্জে মুকসুদপুর থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে আগুন সদ্য. ৭০ বিদ্রোহী প্রার্থীসহ বহিষ্কৃত পাঁচ শতাধিক নেতাকে ফেরাচ্ছে বিএনপি