রাজশাহী থেকে ফেরার পথে আ.লীগের হাতে হেনস্তার শিকার ববি ফুটবলাররা

ব
ববি প্রতিনিধি
২০ নভেম্বর, ২০২৬ ০১:৪৯:৫৪
ছবি: সদ্য সংবাদ

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শেষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে হেনস্তার শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়টির ফুটবল দলের খেলোয়াড়রা। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে খেলোয়াড়দের আটকে রাখা, মুঠোফোন তল্লাশি, গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে।

জানা যায়, আজ সকাল ৭টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফুটবল দলের খেলোয়াড়রা রাজশাহী বিশ্ববিদ্যালয়সংলগ্ন কাজলা বাসস্ট্যান্ড থেকে তুহিন পরিবহনের একটি বাসে বরিশালের উদ্দেশে যাত্রা শুরু করেন। বাসটি ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত গিয়ে আর যেতে পারবে না জানিয়ে খেলোয়াড়দের নামিয়ে দেয়। পরে তাঁরা অটোরিকশায় টেকেরহাটের উদ্দেশে রওনা হলে পথে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে হেনস্তার শিকার হন বলে অভিযোগ করেন।

অভিযোগ অনুযায়ী, এ সময় খেলোয়াড়দের পথরোধ করে মুঠোফোন তল্লাশি করা হয় এবং বিভিন্ন ধরনের গালিগালাজ করা হয়। ববি ফুটবল দলের মিডফিল্ডার ফাহিমের মুঠোফোনে শহীদ ওসমান হাদিকে নিয়ে একটি পোস্ট থাকায় তাঁর ফোনটি জোরপূর্বক কেড়ে নেওয়া হয়। এ সময় খেলোয়াড়দের দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হয় এবং তাঁদের যেতে বাধা দেওয়া হয়। প্রায় তিন থেকে চার ঘণ্টা খেলোয়াড়দের আটকে রাখা হয় বলেও অভিযোগ রয়েছে।

এ ঘটনায় হেনস্তার শিকার ফুটবলার ফাহিম বলেন, ‘আমার কাছ থেকে জোরপূর্বক মুঠোফোন কেড়ে নেওয়া হয়েছে। আমার গায়ে হাত তোলা হয়েছে। মানহানি করার পাশাপাশি ফেসবুকে আপত্তিকর পোস্ট দিতে বাধ্য করা হয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।’

এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় ফুটবল দলের অধিনায়ক মো. রুবেল বলেন, ‘রাজশাহী থেকে ফেরার পথে গোপালগঞ্জের মোস্তফাপুর ও টেকেরহাট এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের হেনস্তা করেছেন। তাঁরা আমাদের মুঠোফোন তল্লাশি করেছেন এবং দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করেছেন। আওয়ামী লীগের বিভিন্ন স্লোগানও দিতে বাধ্য করেছেন। আমরা এখনো পথে আছি। অটোরিকশা ঠিক করে মোস্তফাপুর থেকে ভেঙে ভেঙে আসছি। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং বিচার দাবি করছি।’​


সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন সদ্য. ছয় দিনের সফরে আগামীকাল অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন জামায়াত আমির সদ্য. আগামী ৩ বছরের মধ্যে মহাকাশে স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সদ্য. ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ: দ্য গার্ডিয়ানের প্রতিবেদন সদ্য. গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সদ্য. এবার একযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বদলি সদ্য. জ্বালানি সরবরাহ, বৈশ্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় অঙ্গীকার ট্রাম্প-শি-পুতিনের সদ্য. রাজধানী থেকে সাবেক সংসদ সদস্য আতাউল হক দোলন গ্রেপ্তার সদ্য. গোপালগঞ্জে মুকসুদপুর থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে আগুন সদ্য. ৭০ বিদ্রোহী প্রার্থীসহ বহিষ্কৃত পাঁচ শতাধিক নেতাকে ফেরাচ্ছে বিএনপি সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন সদ্য. ছয় দিনের সফরে আগামীকাল অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন জামায়াত আমির সদ্য. আগামী ৩ বছরের মধ্যে মহাকাশে স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সদ্য. ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ: দ্য গার্ডিয়ানের প্রতিবেদন সদ্য. গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সদ্য. এবার একযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বদলি সদ্য. জ্বালানি সরবরাহ, বৈশ্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় অঙ্গীকার ট্রাম্প-শি-পুতিনের সদ্য. রাজধানী থেকে সাবেক সংসদ সদস্য আতাউল হক দোলন গ্রেপ্তার সদ্য. গোপালগঞ্জে মুকসুদপুর থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে আগুন সদ্য. ৭০ বিদ্রোহী প্রার্থীসহ বহিষ্কৃত পাঁচ শতাধিক নেতাকে ফেরাচ্ছে বিএনপি