হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা

স
সদ্য সংবাদ ডেস্ক
১৭ অক্টোবর, ২০২৬ ১৭:৫৬:৪৪
ছবি: সংগৃহীত

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানিয়েছে বাহিনীটি। শনিবার (১৭ অক্টোবর) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে এ তথ্য জানা গেছে।

আইআরজিসির নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, নিষেধাজ্ঞা উপেক্ষা করে কোনো জাহাজ হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। এমনকি মার্কিন সামরিক বাহিনীর সহায়তার ওপর নির্ভর করে এই নৌপথ ব্যবহারের চেষ্টা করলেও জাহাজগুলোকে গুরুতর ঝুঁকির মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

এর আগে হরমুজ প্রণালিতে পানির নিচে থাকা মাইনের আঘাতে একটি বড় তেলবাহী ট্যাংকারে আগুন লাগার খবর পাওয়া যায়। এর পরদিন সৌদি আরবের সমুদ্রসীমার কাছাকাছি এলাকায় আরও অন্তত দুটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পরপর এসব ঘটনার পর উপসাগরীয় অঞ্চলে নৌপথের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর মধ্যেই প্রণালিটি বন্ধের ঘোষণা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে আশঙ্কা বাড়িয়েছে।

পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে হরমুজ প্রণালি। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি এই পথ দিয়ে বিভিন্ন দেশে পরিবহন করা হয়। ফলে এখানে জাহাজ চলাচল দীর্ঘ সময় বন্ধ থাকলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হতে পারে এবং তেলের দামে অস্থিরতা দেখা দিতে পারে।

সূত্র: আল-জাজিরা, ইরনা

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান সদ্য. ভারত থেকে দেশে এলো ১৮ রেলকোচের প্রথম চালান সদ্য. দেশের সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ সদ্য. কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ড: ম্যানেজার গ্রেপ্তার সদ্য. ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার সদ্য. কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুন, প্রাণহানি বেড়ে ১০ সদ্য. রাজধানীর উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশত সদ্য. কক্সবাজারের রিসোর্টে আগুনের সূত্রপাত রান্নাঘর থেকে সদ্য. প্রধানমন্ত্রীকে নিয়ে ৯ মাসে ছড়ানো হয়েছে ৪১০টি অপতথ্য: প্রেস সচিব সদ্য. ভবিষ্যতে এই দেশ তোমরাই পরিচালনা করবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী সদ্য. যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান সদ্য. ভারত থেকে দেশে এলো ১৮ রেলকোচের প্রথম চালান সদ্য. দেশের সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ সদ্য. কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ড: ম্যানেজার গ্রেপ্তার সদ্য. ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার সদ্য. কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুন, প্রাণহানি বেড়ে ১০ সদ্য. রাজধানীর উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশত সদ্য. কক্সবাজারের রিসোর্টে আগুনের সূত্রপাত রান্নাঘর থেকে সদ্য. প্রধানমন্ত্রীকে নিয়ে ৯ মাসে ছড়ানো হয়েছে ৪১০টি অপতথ্য: প্রেস সচিব সদ্য. ভবিষ্যতে এই দেশ তোমরাই পরিচালনা করবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী