বায়ুত্যাগের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে জেলেনস্কির সংবাদ সম্মেলন ছাড়লেন সাংবাদিকরা

স
সদ্য সংবাদ ডেস্ক
১৭ অক্টোবর, ২০২৬ ১৪:৪৩:০০
ছবি: সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়নের সম্মেলন ঘিরে ব্যস্ত সময় পার করছিলেন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধিরা। এরই মধ্যে ব্রাসেলসে সংবাদ ব্রিফিংয়ের একটি কক্ষে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। দুর্গন্ধের কারণে কয়েকজন সাংবাদিককে কক্ষ থেকে বেরিয়ে যেতে হয়। ঘটনাটি ঘিরে সাংবাদিকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সম্মেলন চলাকালে এ ঘটনা ঘটে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সংবাদ সম্মেলনের অপেক্ষায় থাকা সাংবাদিকেরা এ পরিস্থিতির মুখোমুখি হন।

কক্ষের ভেতরে বারবার দুর্গন্ধ ছড়িয়ে পড়লেও এর কারণ শনাক্ত করা সম্ভব হয়নি। কে বা কী কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা নিয়েও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা শুরু হয়েছে।

ইউরোপীয় সংবাদমাধ্যম পলিটিকোর ইউরোপ সংস্করণ ঘটনাটিকে ব্রিফিং কক্ষে বারবার বায়ুত্যাগের রহস্য হিসেবে উল্লেখ করেছে। তবে এর পেছনে দায়ী ব্যক্তি সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, আগের দিন সন্ধ্যায় অনুষ্ঠিত একটি কূটনৈতিক ব্রিফিংয়েও একই ধরনের দুর্গন্ধের অভিযোগ ওঠে। সে সময়ও পরিস্থিতি অসহনীয় হয়ে উঠলে কয়েকজন সাংবাদিক কক্ষ ত্যাগ করেন।

রাজনৈতিক অর্থনীতি বিশ্লেষক ও সংবাদদাতা শঙ্কর আইয়ারও এমন পরিস্থিতির মুখে পড়েছেন বলে জানা গেছে। তিনি ঘটনাটিকে হাস্যকর বলে বর্ণনা করলেও ব্রিফিং কক্ষে উপস্থিত ব্যক্তিদের জন্য অভিজ্ঞতাটি যে অস্বস্তিকর ছিল, তা তুলে ধরেন।

আন্তর্জাতিক কূটনীতির গুরুত্বপূর্ণ আয়োজনের মধ্যে এমন অপ্রত্যাশিত ঘটনা সাংবাদিকদের আলোচনার বিষয় হয়ে উঠেছে। তবে দুর্গন্ধের প্রকৃত উৎস সম্পর্কে এখনো কোনো নির্ভরযোগ্য ব্যাখ্যা পাওয়া যায়নি।

সূত্র: ইন্ডিয়া টুডে, পলিটিকো ইউরোপ

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান সদ্য. ভারত থেকে দেশে এলো ১৮ রেলকোচের প্রথম চালান সদ্য. দেশের সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ সদ্য. কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ড: ম্যানেজার গ্রেপ্তার সদ্য. ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার সদ্য. কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুন, প্রাণহানি বেড়ে ১০ সদ্য. রাজধানীর উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশত সদ্য. কক্সবাজারের রিসোর্টে আগুনের সূত্রপাত রান্নাঘর থেকে সদ্য. প্রধানমন্ত্রীকে নিয়ে ৯ মাসে ছড়ানো হয়েছে ৪১০টি অপতথ্য: প্রেস সচিব সদ্য. ভবিষ্যতে এই দেশ তোমরাই পরিচালনা করবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী সদ্য. যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান সদ্য. ভারত থেকে দেশে এলো ১৮ রেলকোচের প্রথম চালান সদ্য. দেশের সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ সদ্য. কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ড: ম্যানেজার গ্রেপ্তার সদ্য. ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার সদ্য. কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুন, প্রাণহানি বেড়ে ১০ সদ্য. রাজধানীর উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশত সদ্য. কক্সবাজারের রিসোর্টে আগুনের সূত্রপাত রান্নাঘর থেকে সদ্য. প্রধানমন্ত্রীকে নিয়ে ৯ মাসে ছড়ানো হয়েছে ৪১০টি অপতথ্য: প্রেস সচিব সদ্য. ভবিষ্যতে এই দেশ তোমরাই পরিচালনা করবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী