গাজা ইস্যুতে 'মার্কিন সহযোগিতার’ সমালোচনা করলেন মামদানি

স
সদ্য সংবাদ ডেস্ক
৮ অক্টোবর, ২০২৬ ১৬:২৯:৪১
ছবি: সংগৃহীত

গাজায় ইসরাইলের সামরিক অভিযান ও এর প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের কঠোর সমালোচনা করেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। ইসরাইলকে সামরিক ও অন্যান্য সহায়তা দেওয়া বন্ধ করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (৭ অক্টোবর) গাজায় ইসরাইলি অভিযানের তিন বছর পূর্তি উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন মামদানি। তিনি গাজায় ইসরাইলের কর্মকাণ্ডকে ‘গণহত্যামূলক যুদ্ধ’ হিসেবে উল্লেখ করে এতে যুক্তরাষ্ট্রের সহযোগিতার নিন্দা জানান।

মামদানি বলেন, ইসরাইলের কাছে পাঠানো প্রতিটি অস্ত্রের চালানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা রয়েছে। এমন একটি বৈশ্বিক ব্যবস্থা তিনি প্রত্যাখ্যানের আহ্বান জানান, যেখানে দখলদারিত্ব ও বর্ণবাদী ব্যবস্থা টিকে থাকে।

২০২৩ সালের ৭ অক্টোবরের ঘটনা প্রসঙ্গে নিউইয়র্কের মেয়র বলেন, ওই দিন ইসরাইল গাজায় যুদ্ধ শুরু করলেও ফিলিস্তিনিদের দুর্ভোগ সেদিন থেকে শুরু হয়নি এবং সেদিন শেষও হয়নি। নিহতদের প্রতি সম্মান জানাতে হলে স্বাধীনতা, নিরাপত্তা ও মর্যাদার নিশ্চয়তা রয়েছে- এমন একটি বিশ্বের জন্য কাজ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের আকস্মিক হামলার পর গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরাইল। এরপর দীর্ঘ সময় ধরে চলা সংঘাতে উপত্যকাটির অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিপুলসংখ্যক মানুষ হতাহত হয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, গত তিন বছরে ইসরাইলি হামলায় অন্তত ৭৪ হাজার ২৪৩ ফিলিস্তিনি নিহত এবং আরও বিপুলসংখ্যক মানুষ আহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়ে লাখ লাখ ফিলিস্তিনি বিভিন্ন এলাকায় আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

এদিকে, যুদ্ধ শুরুর পর থেকেই ইসরাইলকে সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের পাশাপাশি বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনও ইসরাইলকে সামরিক সহায়তা অব্যাহত রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের দেওয়া সহায়তার মধ্যে যুদ্ধবিমান, ভারী গোলাবারুদ, ট্যাংক, সাঁজোয়া যান এবং বিভিন্ন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। মানবাধিকার সংগঠনগুলোও গাজায় বেসামরিক মানুষের ওপর হামলায় মার্কিন অস্ত্র ব্যবহারের অভিযোগ তুলে আসছে।

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে ইসরাইলের জন্য যুক্তরাষ্ট্র অন্তত ২৫ দশমিক ৫ বিলিয়ন ডলার বরাদ্দ করেছে। এসব অর্থের বড় অংশ মার্কিন কেন্দ্রীয় বাজেট থেকে এসেছে।

মামদানির বক্তব্য এমন সময়ে এলো, যখন গাজায় ইসরাইলের সামরিক অভিযান এবং ওয়াশিংটনের সামরিক সহায়তা নিয়ে যুক্তরাষ্ট্রের ভেতরেও রাজনৈতিক ও মানবাধিকার বিতর্ক অব্যাহত রয়েছে।

তথ্যসূত্র: প্রেস টিভি

সদ্য সংবাদ/এসকে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রংপুরের চাঞ্চল্যকর ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ শনাক্ত, দ্রুতই দেওয়া হবে চার্জশিট সদ্য. পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য ফাঁসের দাবি সদ্য. কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ সদ্য. নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ সদ্য. জুলাইয়ে বিএনপি, ছাত্রদল ও যুবদলের বেশি নেতাকর্মী শহিদ হয়েছে: রাশেদ খাঁন সদ্য. রাতে বাবাকে লাইভ লোকেশন, সকালে ফসলি জমিতে মিলল কিশোরীর মরদেহ সদ্য. সব ইসলামী দল এক হলেও আমরা ক্ষমতায় যেতে পারবো না: সাবেক ধর্ম উপদেষ্টা সদ্য. পানির ন্যায্য হিস্যায় ভারতকে কোনো ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. ডোপ টেস্টের আগেই থানা থেকে পালাল পুলিশ কর্মকর্তা সদ্য. রংপুরের চাঞ্চল্যকর ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ শনাক্ত, দ্রুতই দেওয়া হবে চার্জশিট সদ্য. পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য ফাঁসের দাবি সদ্য. কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ সদ্য. নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ সদ্য. জুলাইয়ে বিএনপি, ছাত্রদল ও যুবদলের বেশি নেতাকর্মী শহিদ হয়েছে: রাশেদ খাঁন সদ্য. রাতে বাবাকে লাইভ লোকেশন, সকালে ফসলি জমিতে মিলল কিশোরীর মরদেহ সদ্য. সব ইসলামী দল এক হলেও আমরা ক্ষমতায় যেতে পারবো না: সাবেক ধর্ম উপদেষ্টা সদ্য. পানির ন্যায্য হিস্যায় ভারতকে কোনো ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. ডোপ টেস্টের আগেই থানা থেকে পালাল পুলিশ কর্মকর্তা