ডোপ টেস্টের আগেই থানা থেকে পালাল পুলিশ কর্মকর্তা

স
সদ্য সংবাদ ডেস্ক
৯ অক্টোবর, ২০২৬ ০০:২০:৩০
ছবি: সংগৃহীত

বরিশালে মাদকবিরোধী অভিযানে আটক হওয়ার পর ডোপ টেস্টের প্রস্তুতি চলাকালে থানা থেকে পালিয়ে গেছেন এক পুলিশ কর্মকর্তা। বৃহস্পতিবার দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানায় এ ঘটনা ঘটে।

পালিয়ে যাওয়া পুলিশ কর্মকর্তা হলেন এএসআই দেলোয়ার হোসেন। তাকে ধরতে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, এএসআই দেলোয়ারের ডোপ টেস্ট করানোর প্রস্তুতি চলছিল। এ সময় সুযোগ বুঝে তিনি থানা থেকে পালিয়ে যান। তাকে আটকের জন্য পুলিশ বিভিন্ন স্থানে খোঁজ করছে।

এর আগে বৃহস্পতিবার সকালে নগরসংলগ্ন দক্ষিণ কড়াপুর গ্রামের মিরাজ হাওলাদারের বাড়িতে অভিযান চালায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। সেখান থেকে এএসআই দেলোয়ারসহ চারজনকে আটক করা হয়।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. জাহিদুল ইসলাম জানান, ওই বাড়িতে মাদক কেনাবেচা, সেবন ও আড্ডা চলে—এমন তথ্যের ভিত্তিতে সকাল সাড়ে ৬টার দিকে অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে বাড়ির একটি নির্দিষ্ট ঘরে প্রবেশ করে এএসআই দেলোয়ার ও এক নারীসহ চারজনকে আটক করা হয়। এ সময় ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আটক অন্য তিনজন হলেন বাড়ির মালিক মো. মিরাজুল ইসলাম (৩৪), বাগেরহাটের ফকিরহাট উপজেলার ভট্টখামার নোয়াপাড়া এলাকার নাহিদ হাসান (২৬) এবং নগরীর পলাশপুর এলাকার ৩০ বছর বয়সী এক নারী।

পরিদর্শক জাহিদুল ইসলাম আরও বলেন, অভিযানের সময় দেলোয়ার টিনের ওপর লাফ দিয়ে পালানোর চেষ্টা করেছিলেন। পরে তাকে আটক করে পরিচয় নিশ্চিত হওয়ার পর বিমানবন্দর থানায় খবর দেওয়া হয়।

থানার পরিদর্শক শাহাবুদ্দিন ঘটনাস্থলে গিয়ে এএসআই দেলোয়ারকে নিজের জিম্মায় নেন। অন্য তিনজনকে আটক দেখিয়ে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। সূত্র: আজকের পত্রিকা

সদ্য সংবাদ/ এআর

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তাজমিন হত্যার আসামি সুমনকে আনা হয়েছে কুমিল্লায়, উদ্ধার মোবাইল ফোন সদ্য. মানসিক স্বাস্থ্য নিয়ে ভয়, লজ্জা ও কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. গাজীপুরে প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট সদ্য. তাজমিন হত্যা মামলার তদন্তে নতুন মোড়, আইফোনের তথ্য ধরে অনুসন্ধান সদ্য. বান্ধবী ভালো না তাই ৬ মাস মেয়েকে স্কুলে যেতে দেননি তাজমিনের মা! সদ্য. নানা পাটেকরের অস্বাভাবিক মৃত্যু! পুলিশের মামলা সদ্য. হাত বাঁধা উদ্ধার গৃহবধূর মরদেহের পরিচয় মিলেছে, যৌতুকের দাবিতে হত্যার অভিযোগ সদ্য. ডিপি ওয়ার্ল্ডকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী সদ্য. রিয়াদ বিমানবন্দর লক্ষ্য করে আবারও হুতিদের হামলা সদ্য. যে জেলের জেলার ছিলেন, সেখানেই বন্দী হলেন দিব্যা চৌধুরী সদ্য. তাজমিন হত্যার আসামি সুমনকে আনা হয়েছে কুমিল্লায়, উদ্ধার মোবাইল ফোন সদ্য. মানসিক স্বাস্থ্য নিয়ে ভয়, লজ্জা ও কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. গাজীপুরে প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট সদ্য. তাজমিন হত্যা মামলার তদন্তে নতুন মোড়, আইফোনের তথ্য ধরে অনুসন্ধান সদ্য. বান্ধবী ভালো না তাই ৬ মাস মেয়েকে স্কুলে যেতে দেননি তাজমিনের মা! সদ্য. নানা পাটেকরের অস্বাভাবিক মৃত্যু! পুলিশের মামলা সদ্য. হাত বাঁধা উদ্ধার গৃহবধূর মরদেহের পরিচয় মিলেছে, যৌতুকের দাবিতে হত্যার অভিযোগ সদ্য. ডিপি ওয়ার্ল্ডকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী সদ্য. রিয়াদ বিমানবন্দর লক্ষ্য করে আবারও হুতিদের হামলা সদ্য. যে জেলের জেলার ছিলেন, সেখানেই বন্দী হলেন দিব্যা চৌধুরী