নানা পাটেকরের অস্বাভাবিক মৃত্যু! পুলিশের মামলা

স
সদ্য সংবাদ ডেস্ক
৯ অক্টোবর, ২০২৬ ২২:৩৪:১৮
ছবি: সংগৃহীত

ভারতের প্রবীণ অভিনেতা নানা পাটেকরের মৃত্যুর ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা করেছে গোয়া পুলিশ। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৯৪ ধারায় নথিভুক্ত এ মামলায় তাঁর মৃত্যুর কারণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে চিকিৎসকেরা হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন। অভিনেতার আগে থেকেই হৃদ্‌রোগের সমস্যা ছিল এবং তিনি নিয়মিত ওষুধ সেবন করতেন বলেও জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ৮ অক্টোবর সকালে পানাজি থানায় অভিনেতার মৃত্যুর খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। গোয়ার ডোনা পাউলার ওসান পার্ক এলাকার বাসা থেকে তাঁকে বাম্বোলিমের মণিপাল হাসপাতালে নেওয়া হয়েছিল। তবে হাসপাতালের নথি অনুযায়ী, সেখানে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।

এ ঘটনার পর নিয়ম অনুযায়ী অস্বাভাবিক মৃত্যুর মামলা নথিভুক্ত করে পুলিশ। এ ধরনের মামলা দায়েরের উদ্দেশ্য হলো মৃত্যুর পেছনের পরিস্থিতি ও সম্ভাব্য কারণ অনুসন্ধান করা। তাই মামলা হওয়াকে অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ হিসেবে দেখার সুযোগ নেই।

তদন্তের দায়িত্ব পেয়েছেন সাব-ইনস্পেক্টর নীতিন নায়েক। তিনি হাসপাতালের চিকিৎসক ও অভিনেতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন। পাশাপাশি মৃত্যুর আগে কী ঘটেছিল, সে সম্পর্কেও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছেন তদন্তকারীরা।

প্রাথমিক তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে গোয়ার বাড়িতে অসুস্থ হয়ে পড়েন নানা পাটেকর। হাসপাতালের চিকিৎসক শেখর সালকারের বক্তব্য অনুযায়ী, রাত আড়াইটার দিকে এক বন্ধুকে মুঠোফোনে বার্তা পাঠিয়ে শারীরিক অসুস্থতার কথা জানিয়েছিলেন অভিনেতা। ওই বার্তায় শরীরের বাঁ দিকে ব্যথা অনুভব করার কথাও উল্লেখ করেছিলেন তিনি।

তবে সেই সময় বন্ধুর নজরে আসেনি বার্তাটি। পরে ভোর ৪টার দিকে অভিনেতার বাড়িতে গিয়ে তাঁকে শ্বাসকষ্টে ভুগতে ও ঘামতে দেখেন ওই বন্ধু। খবর পেয়ে মণিপাল হাসপাতালের চিকিৎসক ও অ্যাম্বুল্যান্স তাঁর বাড়িতে পৌঁছায়। সেখানে তাঁকে সিপিআর দেওয়া হয়। এরপর হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকদের প্রচেষ্টা তাঁকে বাঁচাতে পারেনি।

হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ভোর ৫টা ২০ মিনিটে নানা পাটেকরকে মৃত ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে কার্ডিয়াক অ্যারেস্টকে মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে তাঁর শারীরিক অবস্থার আকস্মিক অবনতির সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় তদন্তকারীরা

হাসপাতালে অভিনেতাকে মৃত অবস্থায় নেওয়ার পর শুরু হয় প্রয়োজনীয় মেডিকো-লিগ্যাল প্রক্রিয়া। পরে তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য গোয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, ময়নাতদন্তের প্রতিবেদন ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে মৃত্যুর কারণ সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাওয়া যাবে। প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত এ ঘটনায় অপরাধমূলক সংশ্লিষ্টতা রয়েছে এমন সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না।

নানা পাটেকরের মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে পুলিশি অনুসন্ধান চলছে। ময়নাতদন্তের ফলাফল ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতেই এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সূত্র: এই সময় অনলাইন

সদ্য সংবাদ/ এআর

বিনোদন ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তাজমিন হত্যার আসামি সুমনকে আনা হয়েছে কুমিল্লায়, উদ্ধার মোবাইল ফোন সদ্য. মানসিক স্বাস্থ্য নিয়ে ভয়, লজ্জা ও কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. গাজীপুরে প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট সদ্য. তাজমিন হত্যা মামলার তদন্তে নতুন মোড়, আইফোনের তথ্য ধরে অনুসন্ধান সদ্য. বান্ধবী ভালো না তাই ৬ মাস মেয়েকে স্কুলে যেতে দেননি তাজমিনের মা! সদ্য. নানা পাটেকরের অস্বাভাবিক মৃত্যু! পুলিশের মামলা সদ্য. হাত বাঁধা উদ্ধার গৃহবধূর মরদেহের পরিচয় মিলেছে, যৌতুকের দাবিতে হত্যার অভিযোগ সদ্য. ডিপি ওয়ার্ল্ডকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী সদ্য. রিয়াদ বিমানবন্দর লক্ষ্য করে আবারও হুতিদের হামলা সদ্য. যে জেলের জেলার ছিলেন, সেখানেই বন্দী হলেন দিব্যা চৌধুরী সদ্য. তাজমিন হত্যার আসামি সুমনকে আনা হয়েছে কুমিল্লায়, উদ্ধার মোবাইল ফোন সদ্য. মানসিক স্বাস্থ্য নিয়ে ভয়, লজ্জা ও কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. গাজীপুরে প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট সদ্য. তাজমিন হত্যা মামলার তদন্তে নতুন মোড়, আইফোনের তথ্য ধরে অনুসন্ধান সদ্য. বান্ধবী ভালো না তাই ৬ মাস মেয়েকে স্কুলে যেতে দেননি তাজমিনের মা! সদ্য. নানা পাটেকরের অস্বাভাবিক মৃত্যু! পুলিশের মামলা সদ্য. হাত বাঁধা উদ্ধার গৃহবধূর মরদেহের পরিচয় মিলেছে, যৌতুকের দাবিতে হত্যার অভিযোগ সদ্য. ডিপি ওয়ার্ল্ডকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী সদ্য. রিয়াদ বিমানবন্দর লক্ষ্য করে আবারও হুতিদের হামলা সদ্য. যে জেলের জেলার ছিলেন, সেখানেই বন্দী হলেন দিব্যা চৌধুরী