রাতে বাবাকে লাইভ লোকেশন, সকালে ফসলি জমিতে মিলল কিশোরীর মরদেহ

স
সদ্য সংবাদ ডেস্ক
৯ অক্টোবর, ২০২৬ ০১:৪৪:২৫

কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামে সপ্তম শ্রেণির এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার গলায় গামছা পেঁচানো অবস্থায় মরদেহটি পাওয়া যায়।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের জগতপুর উত্তরপাড়ার মানুমুড়া জঙ্গলসংলগ্ন একটি ফসলি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাস্থলের কাছেই একটি সিএনজিচালিত অটোরিকশা পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

পুলিশের প্রাথমিক ধারণা, গলায় গামছা পেঁচিয়ে জান্নাতকে হত্যা করা হয়ে থাকতে পারে।

নিহত জান্নাতুল তাজমিন যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা এলাকার আবদুল আলীমের মেয়ে। পরিবারটি কুমিল্লা শহরের রেসকোর্স এলাকায় একটি ভাড়া বাসায় থাকত। জান্নাত কুমিল্লা শহরের ফরিদা বিদ্যায়তনের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় জগতপুর গ্রামের বাসিন্দা তমাল বনিক জানান, সকালে কাঁচিকাটা-হরিশ্চর বাজার সড়কের জগতপুর উত্তরপাড়ার মানুমুড়া এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে সড়ক থেকে প্রায় ৫০ গজ দূরে ফসলি জমিতে গিয়ে আইলের পাশে এক কিশোরীর মরদেহ দেখতে পান তারা। মরদেহটির গলায় গামছা পেঁচানো এবং মুখ মাটিতে চেপে রাখা ছিল।

নিহতের বাবা আবদুল আলীম বলেন, ৪ অক্টোবর বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল জান্নাত। পরে বিভিন্ন সময় ফোনে যোগাযোগ করা হলে সে বান্ধবীর বাসায় থাকার কথা জানায়।

তিনি বলেন, বুধবার রাত পৌনে ২টার দিকে জান্নাত তাকে একটি মেসেজের পাশাপাশি লাইভ লোকেশন পাঠিয়ে সেখানে এসে তাকে নিয়ে যেতে বলে। তখন তিনি ঘুমিয়ে থাকায় বিষয়টি দেখতে পারেননি। ভোরে ঘুম থেকে উঠে মেসেজটি দেখেন এবং পাঠানো লোকেশনে গিয়ে মেয়ের মরদেহের সন্ধান পান।

সদর দক্ষিণ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাইন বিল্লা ফেরদৌস জানান, ৪ অক্টোবর কুমিল্লা শহরে বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল জান্নাত। পুলিশের তদন্তে জানা গেছে, সেদিন সে ব্রাহ্মণবাড়িয়ায় যায়। পরদিন কুমিল্লায় ফিরে ভোররাতে কক্সবাজারে চলে যায়।

তিনি জানান, ৭ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার থেকে রওনা হয়ে রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লার পদুয়ার বাজারে নূরজাহান হোটেলের সামনে নামে জান্নাত। এরপর তার সঙ্গে আর যোগাযোগ করা যায়নি।

উদ্ধার করা সিএনজিচালিত অটোরিকশার ভেতর থেকে একটি ভ্যানিটি ব্যাগ ও জামা পাওয়া গেছে বলে জানান পুলিশ কর্মকর্তা। নিহতের বাবা জামাটি তার মেয়ের বলে শনাক্ত করেছেন। প্রাথমিকভাবে গলায় গামছা পেঁচিয়ে জান্নাতকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, প্রথমে মরদেহটির পরিচয় পাওয়া যায়নি। পরে পরিচয় শনাক্ত করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) পঙ্কজ বড়ুয়া বলেন, ‘আমরা ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছি। তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘাতকদের আটক করতে অভিযান পরিচালনা করছি। শিগগিরই ঘাতকদের আটক করা হবে।’

সদ্য সংবাদ/ এআর

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তাজমিন হত্যার আসামি সুমনকে আনা হয়েছে কুমিল্লায়, উদ্ধার মোবাইল ফোন সদ্য. মানসিক স্বাস্থ্য নিয়ে ভয়, লজ্জা ও কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. গাজীপুরে প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট সদ্য. তাজমিন হত্যা মামলার তদন্তে নতুন মোড়, আইফোনের তথ্য ধরে অনুসন্ধান সদ্য. বান্ধবী ভালো না তাই ৬ মাস মেয়েকে স্কুলে যেতে দেননি তাজমিনের মা! সদ্য. নানা পাটেকরের অস্বাভাবিক মৃত্যু! পুলিশের মামলা সদ্য. হাত বাঁধা উদ্ধার গৃহবধূর মরদেহের পরিচয় মিলেছে, যৌতুকের দাবিতে হত্যার অভিযোগ সদ্য. ডিপি ওয়ার্ল্ডকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী সদ্য. রিয়াদ বিমানবন্দর লক্ষ্য করে আবারও হুতিদের হামলা সদ্য. যে জেলের জেলার ছিলেন, সেখানেই বন্দী হলেন দিব্যা চৌধুরী সদ্য. তাজমিন হত্যার আসামি সুমনকে আনা হয়েছে কুমিল্লায়, উদ্ধার মোবাইল ফোন সদ্য. মানসিক স্বাস্থ্য নিয়ে ভয়, লজ্জা ও কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. গাজীপুরে প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট সদ্য. তাজমিন হত্যা মামলার তদন্তে নতুন মোড়, আইফোনের তথ্য ধরে অনুসন্ধান সদ্য. বান্ধবী ভালো না তাই ৬ মাস মেয়েকে স্কুলে যেতে দেননি তাজমিনের মা! সদ্য. নানা পাটেকরের অস্বাভাবিক মৃত্যু! পুলিশের মামলা সদ্য. হাত বাঁধা উদ্ধার গৃহবধূর মরদেহের পরিচয় মিলেছে, যৌতুকের দাবিতে হত্যার অভিযোগ সদ্য. ডিপি ওয়ার্ল্ডকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী সদ্য. রিয়াদ বিমানবন্দর লক্ষ্য করে আবারও হুতিদের হামলা সদ্য. যে জেলের জেলার ছিলেন, সেখানেই বন্দী হলেন দিব্যা চৌধুরী