যাত্রীবাহী বাসে হামলা চালাল রাশিয়া, নিহত ৩০

স
সদ্য সংবাদ ডেস্ক
৮ অক্টোবর, ২০২৬ ১৯:৫৯:১০
ছবি: সংগৃহীত

ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের ক্রামাতোরস্ক শহরে দুটি বেসামরিক বাসে বোমা হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন। উদ্ধারকারী কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।

এদিকে, ক্রামাতোরস্ক কমিউনিটির আওতাধীন বিলেনকে গ্রামেও হামলায় আরও তিনজন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

দোনেৎস্ক অঞ্চলের প্রধান ভাদিম ফিলাশকিন দাবি করেছেন, বেসামরিক যাত্রীদের বহনকারী বাস দুটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। তার অভিযোগ, যত বেশি সম্ভব সাধারণ মানুষকে হতাহত করাই ছিল রাশিয়ার উদ্দেশ্য।

হামলার পর সম্মুখসারির কাছাকাছি এলাকায় বসবাসকারী মানুষদের দ্রুত নিরাপদ অঞ্চলে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন ফিলাশকিন।

ক্রামাতোরস্ক ও পার্শ্ববর্তী স্লোভিয়ানস্ক ইউক্রেনের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা বলয়ের অংশ। দোনবাসের পুরো অঞ্চল নিয়ন্ত্রণে নেওয়ার লক্ষ্যে রুশ বাহিনী দীর্ঘদিন ধরে এ এলাকায় অভিযান চালিয়ে আসছে।

ঘটনার পর প্রতিক্রিয়া জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, এ হামলার পাল্টা জবাব দেওয়া হবে।

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জেলেনস্কি অভিযোগ করেন, রাশিয়া দোনবাসের মানুষের জীবন ও পুরো অঞ্চলকে ধ্বংস করার চেষ্টা করছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কঠোর প্রতিক্রিয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

জেলেনস্কির ভাষ্য, রাশিয়ার হামলায় যেসব মানুষের মৃত্যু হচ্ছে, তার জন্য দেশটির বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত।

দোনেৎস্ক অঞ্চলে রাশিয়া ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে চলমান সংঘাতের মধ্যেই এই হামলার ঘটনা ঘটল।

সূত্র: বিবিসি

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তাজমিন হত্যার আসামি সুমনকে আনা হয়েছে কুমিল্লায়, উদ্ধার মোবাইল ফোন সদ্য. মানসিক স্বাস্থ্য নিয়ে ভয়, লজ্জা ও কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. গাজীপুরে প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট সদ্য. তাজমিন হত্যা মামলার তদন্তে নতুন মোড়, আইফোনের তথ্য ধরে অনুসন্ধান সদ্য. বান্ধবী ভালো না তাই ৬ মাস মেয়েকে স্কুলে যেতে দেননি তাজমিনের মা! সদ্য. নানা পাটেকরের অস্বাভাবিক মৃত্যু! পুলিশের মামলা সদ্য. হাত বাঁধা উদ্ধার গৃহবধূর মরদেহের পরিচয় মিলেছে, যৌতুকের দাবিতে হত্যার অভিযোগ সদ্য. ডিপি ওয়ার্ল্ডকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী সদ্য. রিয়াদ বিমানবন্দর লক্ষ্য করে আবারও হুতিদের হামলা সদ্য. যে জেলের জেলার ছিলেন, সেখানেই বন্দী হলেন দিব্যা চৌধুরী সদ্য. তাজমিন হত্যার আসামি সুমনকে আনা হয়েছে কুমিল্লায়, উদ্ধার মোবাইল ফোন সদ্য. মানসিক স্বাস্থ্য নিয়ে ভয়, লজ্জা ও কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. গাজীপুরে প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট সদ্য. তাজমিন হত্যা মামলার তদন্তে নতুন মোড়, আইফোনের তথ্য ধরে অনুসন্ধান সদ্য. বান্ধবী ভালো না তাই ৬ মাস মেয়েকে স্কুলে যেতে দেননি তাজমিনের মা! সদ্য. নানা পাটেকরের অস্বাভাবিক মৃত্যু! পুলিশের মামলা সদ্য. হাত বাঁধা উদ্ধার গৃহবধূর মরদেহের পরিচয় মিলেছে, যৌতুকের দাবিতে হত্যার অভিযোগ সদ্য. ডিপি ওয়ার্ল্ডকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী সদ্য. রিয়াদ বিমানবন্দর লক্ষ্য করে আবারও হুতিদের হামলা সদ্য. যে জেলের জেলার ছিলেন, সেখানেই বন্দী হলেন দিব্যা চৌধুরী