প্রমাণ ছাড়া ‘বাংলাদেশি’ বলে কাউকে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট

স
সদ্য সংবাদ ডেস্ক
৯ অক্টোবর, ২০২৬ ১৫:০০:২৮
ছবি: সংগৃহীত

শুধু সন্দেহের ভিত্তিতে কাউকে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে আটক বা দেশ থেকে বহিষ্কার করা যায় না- এমন পর্যবেক্ষণ দিয়েছেন ভারতের কলকাতা হাইকোর্ট। নাগরিকত্ব নির্ধারণের আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজের পরিচয় ও জাতীয়তা প্রমাণের যথেষ্ট সুযোগ দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশি সন্দেহে আটক এক ব্যক্তিকে বহিষ্কারের আদেশসংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য এসব মন্তব্য করেন। শুক্রবার (৯ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ- এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আদালতে ওই ব্যক্তির আইনজীবী রবিউল ইসলাম জানান, মুর্শিদাবাদের বাসিন্দা তাঁর মক্কেলকে গত ৮ আগস্ট থেকে আটক রাখা হয়েছে। কয়েকজন প্রতিবেশীর বক্তব্যের ভিত্তিতে তৈরি সন্দেহ থেকেই তাঁকে আটক করা হয়েছে বলে দাবি করেন তিনি।

ওই ব্যক্তিকে বাংলাদেশে পাঠানোর নির্দেশ এবং তাঁর আটকের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন তাঁর স্ত্রী। স্ত্রীকে আটক করা না হলেও স্বামীকে আটক রাখা হয় বলে মামলার শুনানিতে জানানো হয়।

শুনানিতে বিচারপতি ভট্টাচার্য প্রশ্ন তোলেন, সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজের নাগরিকত্ব প্রমাণের যথাযথ সুযোগ দেওয়া হয়েছে কি না। প্রায় দুই মাস ধরে তাঁকে আটক রাখার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন করেন তিনি। একই সঙ্গে জাতীয়তা নির্ধারণে কর্তৃপক্ষ কেন স্পষ্ট ও যাচাইযোগ্য প্রক্রিয়া অনুসরণ করেনি, তা জানতে চান।

বিচারপতি বলেন, কয়েকজন প্রতিবেশীর বক্তব্য বা সন্দেহের ভিত্তিতে কীভাবে কারও জাতীয়তা নিশ্চিত করা সম্ভব? কাউকে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করার ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

সীমান্ত পেরিয়ে মানুষের আসার প্রসঙ্গ তুলে বিচারপতি আরও প্রশ্ন করেন, ১৯৭০-এর দশক থেকে কত মানুষ সীমান্ত অতিক্রম করে এসেছেন- তাঁদের সবাইকে কি ফেরত পাঠানো সম্ভব?

শুনানি শেষে ওই ব্যক্তিকে বহিষ্কারের আদেশ আপাতত স্থগিত রাখা হয়। মামলাটি পরবর্তী শুনানির জন্য উপযুক্ত বেঞ্চে পাঠাতে হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে পাঠান বিচারপতি ভট্টাচার্য।

এদিকে, গত বছরের মাঝামাঝি সময় থেকে ভারতের বিজেপিশাসিত কয়েকটি রাজ্যে বাংলাভাষী মুসলিম পরিযায়ী শ্রমিকদের অবৈধ বাংলাদেশি হিসেবে চিহ্নিত করার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, আদালত বা ট্রাইব্যুনালের নির্দেশ ছাড়াই সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সহায়তায় তাঁদের বাংলাদেশে পাঠানো হয়েছে। এসব অভিযোগের প্রেক্ষাপটে নাগরিকত্ব নির্ধারণে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

সূত্র: দ্য টেলিগ্রাফ

সদ্য সংবাদ/এসকে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তাজমিন হত্যার আসামি সুমনকে আনা হয়েছে কুমিল্লায়, উদ্ধার মোবাইল ফোন সদ্য. মানসিক স্বাস্থ্য নিয়ে ভয়, লজ্জা ও কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. গাজীপুরে প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট সদ্য. তাজমিন হত্যা মামলার তদন্তে নতুন মোড়, আইফোনের তথ্য ধরে অনুসন্ধান সদ্য. বান্ধবী ভালো না তাই ৬ মাস মেয়েকে স্কুলে যেতে দেননি তাজমিনের মা! সদ্য. নানা পাটেকরের অস্বাভাবিক মৃত্যু! পুলিশের মামলা সদ্য. হাত বাঁধা উদ্ধার গৃহবধূর মরদেহের পরিচয় মিলেছে, যৌতুকের দাবিতে হত্যার অভিযোগ সদ্য. ডিপি ওয়ার্ল্ডকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী সদ্য. রিয়াদ বিমানবন্দর লক্ষ্য করে আবারও হুতিদের হামলা সদ্য. যে জেলের জেলার ছিলেন, সেখানেই বন্দী হলেন দিব্যা চৌধুরী সদ্য. তাজমিন হত্যার আসামি সুমনকে আনা হয়েছে কুমিল্লায়, উদ্ধার মোবাইল ফোন সদ্য. মানসিক স্বাস্থ্য নিয়ে ভয়, লজ্জা ও কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. গাজীপুরে প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট সদ্য. তাজমিন হত্যা মামলার তদন্তে নতুন মোড়, আইফোনের তথ্য ধরে অনুসন্ধান সদ্য. বান্ধবী ভালো না তাই ৬ মাস মেয়েকে স্কুলে যেতে দেননি তাজমিনের মা! সদ্য. নানা পাটেকরের অস্বাভাবিক মৃত্যু! পুলিশের মামলা সদ্য. হাত বাঁধা উদ্ধার গৃহবধূর মরদেহের পরিচয় মিলেছে, যৌতুকের দাবিতে হত্যার অভিযোগ সদ্য. ডিপি ওয়ার্ল্ডকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী সদ্য. রিয়াদ বিমানবন্দর লক্ষ্য করে আবারও হুতিদের হামলা সদ্য. যে জেলের জেলার ছিলেন, সেখানেই বন্দী হলেন দিব্যা চৌধুরী