দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক অনুষ্ঠিত

স
সদ্য সংবাদ ডেস্ক
৬ অক্টোবর, ২০২৬ ১৭:২৪:২৫
ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর আকস্মিক দিল্লি সফর ঘিরে কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সফরের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন তিনি।

কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে নয়াদিল্লিতে মোদির সঙ্গে বৈঠক করেন দীনেশ ত্রিবেদী। এর আগে সোমবার রাতে ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা দেন তিনি।

সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর এবং ঢাকা-নয়াদিল্লির দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের বর্তমান অবস্থান ভারতের কাছে তুলে ধরতেই হাইকমিশনারের এই সফর হয়ে থাকতে পারে।

তবে দিল্লি সফর এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে এখন পর্যন্ত বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

এর আগে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত আগস্টেও আকস্মিকভাবে দিল্লি গিয়েছিলেন দীনেশ ত্রিবেদী। সে সময়ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর বৈঠক হয়। ওই বৈঠকে বাংলাদেশের বর্তমান নেতৃত্বের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ বার্তা নয়াদিল্লির কাছে পৌঁছে দেওয়া হয়েছিল বলে কূটনৈতিক সূত্রে জানা যায়।

এবারের সফরও এমন এক সময়ে হলো, যখন প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আলোচনা চলছে। ভারতীয় সংবাদমাধ্যমের কয়েকটি প্রতিবেদনে নভেম্বরের শেষ দিকে তাঁর দিল্লি সফরের সম্ভাবনার কথা বলা হয়েছে।

তবে প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে এখনো ঢাকার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো তারিখ ঘোষণা করা হয়নি।

সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে ভারত সফর করবেন। তাঁর এই বক্তব্যের পরই হাইকমিশনারের আকস্মিক দিল্লি সফর এবং মোদির সঙ্গে বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন কূটনৈতিক সংশ্লিষ্টরা।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব সদ্য. সরকারি চাকরির নিয়োগের ক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার সদ্য. জুলাই গণ-অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি ও সুরক্ষা চান শহীদ পরিবার-আহতরা সদ্য. বাংলাদেশে গাড়ির কারখানা করবে টয়োটা, প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ সদ্য. ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক সদ্য. ২০২৮ থেকে স্কুলেই নাচ-গান ও কেরাত শিখবে শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী সদ্য. নিয়ম মেনে জন্ম-মৃত্যু নিবন্ধন করেন ৫ শতাংশ, ৯৫ শতাংশই বাধ্য হয়ে: প্রতিমন্ত্রী সদ্য. আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ রয়েছে, ইঙ্গিত তথ্য উপদেষ্টার সদ্য. পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা সদ্য. হাসনাত আব্দুল্লাহ’র প্রতিদ্বন্দ্বী জসিমের দলীয় পদ স্থগিত সদ্য. ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব সদ্য. সরকারি চাকরির নিয়োগের ক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার সদ্য. জুলাই গণ-অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি ও সুরক্ষা চান শহীদ পরিবার-আহতরা সদ্য. বাংলাদেশে গাড়ির কারখানা করবে টয়োটা, প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ সদ্য. ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক সদ্য. ২০২৮ থেকে স্কুলেই নাচ-গান ও কেরাত শিখবে শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী সদ্য. নিয়ম মেনে জন্ম-মৃত্যু নিবন্ধন করেন ৫ শতাংশ, ৯৫ শতাংশই বাধ্য হয়ে: প্রতিমন্ত্রী সদ্য. আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ রয়েছে, ইঙ্গিত তথ্য উপদেষ্টার সদ্য. পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা সদ্য. হাসনাত আব্দুল্লাহ’র প্রতিদ্বন্দ্বী জসিমের দলীয় পদ স্থগিত