পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) পদে যোগ দিয়েছেন কামারুম মুনিরা।
মঙ্গলবার (৬ অক্টোবর) পুলিশ সদর দপ্তরের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কামারুম মুনিরা ঢাকার পুলিশ হেডকোয়ার্টার্সে এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ পুলিশের বিভিন্ন কার্যক্রম ও সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি তথ্য সরবরাহ এবং পুলিশ ও গণমাধ্যমকর্মীদের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে।
সদ্য সংবাদ/ এআর