কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ নূরুল করিম চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজয়-২৪ হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খানের মেয়াদ শেষ হওয়ায় তার স্থলে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মহিউদ্দিনকে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।
নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন বলেন, “আমি নিয়োগের চিঠি পেয়েছি। এ দায়িত্ব পালনে সবার সহযোগিতা প্রয়োজন। সবার সহযোগিতা নিয়ে শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই। হলের সব বিষয়ে নজর রেখে সুন্দরভাবে পরিচালনার চেষ্টা করব।”
হলের বিদ্যমান সমস্যা ও ডাইনিংয়ের খাবারের মান উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “হলের বিভিন্ন সমস্যা আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে সচেতন হলে সমাধান করা সম্ভব। আর ডাইনিংয়ের খাবারের মান যেন ঠিক থাকে, সে জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব।”
সদ্য সংবাদ/ এআর