দুই দিনের পাকিস্তান সফরে জাতিসংঘ মহাসচিব গুতেরেস

স
সদ্য সংবাদ ডেস্ক
৬ অক্টোবর, ২০২৬ ১৫:১৯:৩০
ছবি: সংগৃহীত

দুই দিনের সরকারি সফরে পাকিস্তানে গেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে ইসলামাবাদে পৌঁছালে পাকিস্তানের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের আমন্ত্রণে ৬ থেকে ৮ অক্টোবর পাকিস্তানে অবস্থান করবেন গুতেরেস। সফরে দুই পক্ষের আলোচনায় আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা এবং দুর্যোগ মোকাবিলায় পাকিস্তানের সক্ষমতার বিষয়গুলো গুরুত্ব পাবে।

ইসলামাবাদে পৌঁছানোর পর জাতিসংঘ মহাসচিবকে স্বাগত জানান পাকিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রাষ্ট্রদূত নাবিল মুনির। দেশটির পররাষ্ট্র দপ্তর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

সফরসূচি অনুযায়ী পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে পৃথক বৈঠক করবেন গুতেরেস। পাশাপাশি উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং চিফ অব ডিফেন্স ফোর্সেস ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গেও তাঁর বৈঠকের কথা রয়েছে।

এ ছাড়া ভারত ও পাকিস্তানে জাতিসংঘের সামরিক পর্যবেক্ষক দলের (ইউএনএমওজিআইপি) সদর দপ্তর পরিদর্শন করবেন জাতিসংঘ মহাসচিব। পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিএমএ) সদর দপ্তরেও যাওয়ার কথা রয়েছে তাঁর। সেখানে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি নিয়ে একটি ব্রিফিংয়ে অংশ নেবেন তিনি।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের ভাষ্য, গুতেরেসের এই সফরে বহুপক্ষীয় ব্যবস্থাকে আরও কার্যকর করা এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় পাকিস্তানের ভূমিকা নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে দুর্যোগ মোকাবিলা ও আগাম সতর্কতা ব্যবস্থায় পাকিস্তানের অগ্রগতিও তুলে ধরা হবে।

দুই দেশের মধ্যে দীর্ঘদিনের জাতিসংঘ সহযোগিতাকে আরও জোরদার করার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে মতবিনিময়ের সুযোগ হিসেবে সফরটিকে দেখছে ইসলামাবাদ।

এর আগে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছিলেন গুতেরেস। ওই আলোচনায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতিসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় উঠে আসে। সে সময় জাতিসংঘের কার্যক্রমে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেন গুতেরেস এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তায় দেশটির অবদানের কথা উল্লেখ করেন।

সন্ত্রাসবাদ মোকাবিলায় পাকিস্তানের ভূমিকা ও দেশটির ত্যাগের বিষয়টিও স্বীকার করেন জাতিসংঘ মহাসচিব।

পাকিস্তানে এটি গুতেরেসের দ্বিতীয় সফর। এর আগে ২০২০ সালের ফেব্রুয়ারিতে প্রথমবার দেশটি সফর করেছিলেন তিনি। ২০১৬ সালে জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হওয়ার পর সেটিই ছিল তাঁর প্রথম পাকিস্তান সফর।

এদিকে, গুতেরেসের উত্তরসূরি হওয়ার দৌড়ে থাকা ছয় প্রার্থীর মধ্যে দুজন এরই মধ্যে পাকিস্তান সফর করেছেন। জুলাই ও সেপ্টেম্বরে পৃথক সফরে মারিয়া ফার্নান্দা এসপিনোসা ও রাষ্ট্রদূত ওলার ওতুননু পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেন এবং আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেন।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব সদ্য. সরকারি চাকরির নিয়োগের ক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার সদ্য. জুলাই গণ-অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি ও সুরক্ষা চান শহীদ পরিবার-আহতরা সদ্য. বাংলাদেশে গাড়ির কারখানা করবে টয়োটা, প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ সদ্য. ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক সদ্য. ২০২৮ থেকে স্কুলেই নাচ-গান ও কেরাত শিখবে শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী সদ্য. নিয়ম মেনে জন্ম-মৃত্যু নিবন্ধন করেন ৫ শতাংশ, ৯৫ শতাংশই বাধ্য হয়ে: প্রতিমন্ত্রী সদ্য. আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ রয়েছে, ইঙ্গিত তথ্য উপদেষ্টার সদ্য. পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা সদ্য. হাসনাত আব্দুল্লাহ’র প্রতিদ্বন্দ্বী জসিমের দলীয় পদ স্থগিত সদ্য. ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব সদ্য. সরকারি চাকরির নিয়োগের ক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার সদ্য. জুলাই গণ-অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি ও সুরক্ষা চান শহীদ পরিবার-আহতরা সদ্য. বাংলাদেশে গাড়ির কারখানা করবে টয়োটা, প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ সদ্য. ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক সদ্য. ২০২৮ থেকে স্কুলেই নাচ-গান ও কেরাত শিখবে শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী সদ্য. নিয়ম মেনে জন্ম-মৃত্যু নিবন্ধন করেন ৫ শতাংশ, ৯৫ শতাংশই বাধ্য হয়ে: প্রতিমন্ত্রী সদ্য. আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ রয়েছে, ইঙ্গিত তথ্য উপদেষ্টার সদ্য. পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা সদ্য. হাসনাত আব্দুল্লাহ’র প্রতিদ্বন্দ্বী জসিমের দলীয় পদ স্থগিত