ডেঙ্গুতে এক দিনে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৬০ জন

স
সদ্য সংবাদ ডেস্ক
৯ নভেম্বর, ২০২৬ ১৮:২৩:১৫
ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত এক দিনে মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২ হাজার ২৬০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬৬ জনে।

সোমবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি তিনজনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ ছাড়া ময়মনসিংহ ও বরিশাল বিভাগে একজন করে মারা গেছেন।

নতুন রোগী শনাক্তের হিসাবে সবচেয়ে এগিয়ে ঢাকা বিভাগ। এই বিভাগে এক দিনে ১ হাজার ৭৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে খুলনা বিভাগে ২৭৭ জন, চট্টগ্রামে ২৬৫ জন, বরিশালে ২৪৩ জন, রাজশাহীতে ১৮৮ জন, ময়মনসিংহে ১১১ জন, রংপুরে ৮৩ জন এবং সিলেটে ১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন মোট ৪৬৬ জন। বিভাগভিত্তিক মৃত্যুর তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা। দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগে এ পর্যন্ত মারা গেছেন ২২৪ জন।

এ ছাড়া খুলনা বিভাগে ৮৪ জন, চট্টগ্রামে ৪৭ জন, ময়মনসিংহে ৩৮ জন, বরিশালে ৩২ জন, রাজশাহীতে ২৯ জন, রংপুরে ৮ জন এবং সিলেট বিভাগে চারজনের মৃত্যু হয়েছে।

এক দিনে নতুন করে দুই হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হওয়া এবং মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে রয়েছে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজনের পরিকল্পনা বিএনপির, দায়িত্বে তিন নেতা সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স সদ্য. পাসপোর্ট লাগবে না আপা: আসিফ মাহমুদ সদ্য. অনেক হাসপাতালের খাবার আমার বউয়ের রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে করা রিট খারিজ সদ্য. দুই দিনের সফরে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি গাড়িতে অপ্রয়োজনীয় হর্ন বাজানো যাবে না সদ্য. দীপাবলিতে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ সদ্য. মিরপুরে চলন্ত প্রাইভেট কারে ককটেল বিস্ফোরণ সদ্য. রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, এবার সিআইডি কার্যালয়ের সামনে সদ্য. খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজনের পরিকল্পনা বিএনপির, দায়িত্বে তিন নেতা সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স সদ্য. পাসপোর্ট লাগবে না আপা: আসিফ মাহমুদ সদ্য. অনেক হাসপাতালের খাবার আমার বউয়ের রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে করা রিট খারিজ সদ্য. দুই দিনের সফরে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি গাড়িতে অপ্রয়োজনীয় হর্ন বাজানো যাবে না সদ্য. দীপাবলিতে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ সদ্য. মিরপুরে চলন্ত প্রাইভেট কারে ককটেল বিস্ফোরণ সদ্য. রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, এবার সিআইডি কার্যালয়ের সামনে