খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজনের পরিকল্পনা বিএনপির, দায়িত্বে তিন নেতা

স
সদ্য সংবাদ ডেস্ক
৯ নভেম্বর, ২০২৬ ১৫:২৯:০০
ছবি: সংগৃহীত

বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী স্মরণীয় করে রাখতে ব্যাপক কর্মসূচি আয়োজনের উদ্যোগ নিয়েছে দলটি। এ উপলক্ষে প্রস্তুতি ও সার্বিক পরিকল্পনার দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির স্থায়ী কমিটির তিন সদস্যকে।

দলীয় সূত্রে জানা গেছে, দায়িত্বপ্রাপ্ত নেতারা হলেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, এ জেড এম জাহিদ হোসেন ও রুহুল কবির রিজভী। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁদের এ দায়িত্ব দিয়েছেন।

মৃত্যুবার্ষিকীর কর্মসূচি চূড়ান্ত করতে সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে দলের জ্যেষ্ঠ নেতারা অংশ নেবেন। বৈঠকে স্মরণসভাসহ অন্যান্য কর্মসূচির ধরন ও আয়োজনের পরিসর নিয়ে আলোচনা হবে।

সমাজকল্যাণমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন জানান, বৈঠকে তিনি ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, রুহুল কবির রিজভী এবং দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতা উপস্থিত থাকবেন।

খালেদা জিয়ার প্রতি মানুষের শ্রদ্ধার বিষয়টি গুরুত্ব দিয়ে কর্মসূচি সাজানোর কথা জানিয়ে জাহিদ হোসেন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ভূমিকা রাখা এই নেত্রী সাধারণ মানুষের কাছেও গ্রহণযোগ্য ছিলেন। তাই তাঁর মৃত্যুবার্ষিকীর আয়োজন করা হবে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে।

কী ধরনের কর্মসূচি নেওয়া হবে, তা বৈঠকেই নির্ধারণ করা হবে বলে জানান তিনি।

এদিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, প্রথম মৃত্যুবার্ষিকীতে এমন একটি আয়োজন করতে চায় দল, যা স্মরণীয় হওয়ার পাশাপাশি সবার কাছে গ্রহণযোগ্য হবে।

উল্লেখ্য, ২০২৫ সালের ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলীয়ভাবে এই আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি।

সদ্য সংবাদ/এজে

রাজনীতি ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজনের পরিকল্পনা বিএনপির, দায়িত্বে তিন নেতা সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স সদ্য. পাসপোর্ট লাগবে না আপা: আসিফ মাহমুদ সদ্য. হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে করা রিট খারিজ সদ্য. দুই দিনের সফরে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি গাড়িতে অপ্রয়োজনীয় হর্ন বাজানো যাবে না সদ্য. দীপাবলিতে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ সদ্য. মিরপুরে চলন্ত প্রাইভেট কারে ককটেল বিস্ফোরণ সদ্য. রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, এবার সিআইডি কার্যালয়ের সামনে সদ্য. প্রশিক্ষণের জন্য পাকিস্তান গেলেন বাংলাদেশের ৩৪ সরকারি কর্মকর্তা সদ্য. খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজনের পরিকল্পনা বিএনপির, দায়িত্বে তিন নেতা সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স সদ্য. পাসপোর্ট লাগবে না আপা: আসিফ মাহমুদ সদ্য. হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে করা রিট খারিজ সদ্য. দুই দিনের সফরে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি গাড়িতে অপ্রয়োজনীয় হর্ন বাজানো যাবে না সদ্য. দীপাবলিতে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ সদ্য. মিরপুরে চলন্ত প্রাইভেট কারে ককটেল বিস্ফোরণ সদ্য. রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, এবার সিআইডি কার্যালয়ের সামনে সদ্য. প্রশিক্ষণের জন্য পাকিস্তান গেলেন বাংলাদেশের ৩৪ সরকারি কর্মকর্তা