সাজেকে নিজ ঘরে দুর্বৃত্তের গুলিতে আহত গৃহবধূ

র
রুপম চাকমা (দিঘীনালা প্রতিনিধি)
৯ নভেম্বর, ২০২৬ ১৫:১৩:১৭
ছবি: সদ্য সংবাদ

রাঙামাটির বাঘাইছড়িতে নিজ বাড়িতে ঢুকে অরুনা চাকমা (৩০) নামে এক গৃহবধূকে গুলি করেছে দুর্বৃত্তরা। রোববার (৮ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার শুকনোছড়া গ্রামে এ ঘটনা ঘটে। হামলার পরপরই সশস্ত্র ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয়দের বরাতে জানা গেছে, রাতে একদল অজ্ঞাতপরিচয় সশস্ত্র ব্যক্তি অরুনা চাকমার বাড়িতে প্রবেশ করে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন সেখানে ছুটে গিয়ে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

পরে স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালের উদ্দেশে নিয়ে যান। তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

অরুনা চাকমার স্বামী ইন্টন চাকমা (সুরেন) স্থানীয়ভাবে ইউপিডিএফের কর্মী হিসেবে পরিচিত। তিনি বর্তমানে একটি মামলায় কারাগারে রয়েছেন।

কে বা কারা কী কারণে এই হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজনের পরিকল্পনা বিএনপির, দায়িত্বে তিন নেতা সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স সদ্য. পাসপোর্ট লাগবে না আপা: আসিফ মাহমুদ সদ্য. হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে করা রিট খারিজ সদ্য. দুই দিনের সফরে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি গাড়িতে অপ্রয়োজনীয় হর্ন বাজানো যাবে না সদ্য. দীপাবলিতে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ সদ্য. মিরপুরে চলন্ত প্রাইভেট কারে ককটেল বিস্ফোরণ সদ্য. রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, এবার সিআইডি কার্যালয়ের সামনে সদ্য. প্রশিক্ষণের জন্য পাকিস্তান গেলেন বাংলাদেশের ৩৪ সরকারি কর্মকর্তা সদ্য. খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজনের পরিকল্পনা বিএনপির, দায়িত্বে তিন নেতা সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স সদ্য. পাসপোর্ট লাগবে না আপা: আসিফ মাহমুদ সদ্য. হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে করা রিট খারিজ সদ্য. দুই দিনের সফরে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি গাড়িতে অপ্রয়োজনীয় হর্ন বাজানো যাবে না সদ্য. দীপাবলিতে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ সদ্য. মিরপুরে চলন্ত প্রাইভেট কারে ককটেল বিস্ফোরণ সদ্য. রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, এবার সিআইডি কার্যালয়ের সামনে সদ্য. প্রশিক্ষণের জন্য পাকিস্তান গেলেন বাংলাদেশের ৩৪ সরকারি কর্মকর্তা