মেয়ের জন্য খাবার কিনতে বাসা থেকে বের হয়েছিলেন মশিউর রহমান (৫৯)। পথে দুর্বৃত্তদের ছোড়া লক্ষ্যভ্রষ্ট গুলিতে আহত হন তিনি।
রোববার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে খুলনা নগরীর মিয়াপাড়া এলাকার কেন্দ্রীয় জামে মসজিদের পাশে হাসানের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
আহত মশিউর রহমান রূপসা উপজেলা শিক্ষা অফিসে হিসাবরক্ষক হিসেবে কর্মরত। তাঁর বাবার নাম মোজাম্মেল হক।
মশিউর রহমান জানান, মেয়ের জন্য খাবার কিনতে তিনি মিয়াপাড়া থেকে পিটিআই মোড়ের দিকে যাচ্ছিলেন। পথে হাসানের চায়ের দোকানের সামনে পৌঁছালে তিনজন ব্যক্তিকে দেখতে পান।
তিনি বলেন, ওই ব্যক্তিদের একজন অন্য কাউকে লক্ষ্য করে গুলি ছোড়েন। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে তাঁর বাম পাঁজরের নিচে লাগে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, কারা এবং কী উদ্দেশ্যে গুলি ছুড়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
মেয়ের খাবার কিনতে গিয়ে শিক্ষা কর্মকর্তা গুলিবিদ্ধ
মেয়ের জন্য খাবার কিনতে বাসা থেকে বের হয়েছিলেন মশিউর রহমান (৫৯)। পথে দুর্বৃত্তদের ছোড়া লক্ষ্যভ্রষ্ট গুলিতে আহত হন তিনি। রোববার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে খুলনা
মন্তব্য (0)
মন্তব্য করুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
এই বিভাগের আরও খবর
বিএনপির প্রয়াত এমপির মেয়ে নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
৯ নভেম্বর, ২০২৬
দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, এমপির গাড়িবহরে হামলা
৯ নভেম্বর, ২০২৬
দুস্থ নারীর চাল চুরির অভিযোগে খাদ্যগুদাম কর্মকর্তা প্রত্যাহার
৯ নভেম্বর, ২০২৬
কলাপাড়ায় গাঁজা পরিবহনে দুইজনের কারাদণ্ড
৮ নভেম্বর, ২০২৬
শেরপুরে আধুনিক অফিসার্স মেস নির্মাণের উদ্যোগ, স্থান পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি
৮ নভেম্বর, ২০২৬
-
আকিদা বিসর্জন দিয়ে জামায়াতের সঙ্গে কিছু করতে চাই না: এমপি হানজালা
-
মেয়ের খাবার কিনতে গিয়ে শিক্ষা কর্মকর্তা গুলিবিদ্ধ
-
বিএনপির প্রয়াত এমপির মেয়ে নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
-
পরীমনির খামচিকাণ্ডে ভ্যাকসিন নিলেন সাংবাদিক
-
দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, এমপির গাড়িবহরে হামলা
-
রাশেদ খানকে ‘বদ দোয়া’ দিলেন আমির হামজা
-
দুস্থ নারীর চাল চুরির অভিযোগে খাদ্যগুদাম কর্মকর্তা প্রত্যাহার
-
প্রতিশ্রুতির কতটা বাস্তবায়ন করেছেন জকসুর নারী সদস্যরা?
-
ঢাবিতে ককটেল বিস্ফোরণ, আটক তিনজনের পরিচয় মিলেছে
-
পল্লবী থানার ভেতরে এবার ককটেল বিস্ফোরণ, আহত পুলিশ সদস্য