জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারায়ণগঞ্জ মহানগর শাখার ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন প্রয়াত বিএনপি সংসদ সদস্য সিরাজুল ইসলামের মেয়ে শাহীনা ইসলাম মুক্তি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জ মহানগর শাখার আহ্বায়ক শওকত আলী কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক (ঢাকা উত্তর) হিসেবে দায়িত্ব পাওয়ায় মহানগর আহ্বায়কের পদটি শূন্য হয়েছে। এ পদে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে শাহীনা ইসলাম মুক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে গত মার্চে অনুমোদিত নারায়ণগঞ্জ মহানগর শাখার কমিটিতে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছিলেন তিনি।
শাহীনা ইসলাম মুক্তির বাবা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির সংসদ সদস্য ছিলেন।
সদ্য সংবাদ/ এআর