দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, এমপির গাড়িবহরে হামলা

স
সদ্য সংবাদ ডেস্ক
৯ নভেম্বর, ২০২৬ ০১:২৫:৫৫
ছবি: সংগৃহীত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লার দেবিদ্বারে বিএনপির দুই পক্ষ পাল্টাপাল্টি সমাবেশ ও শোডাউন করেছে। এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরার গাড়িবহরে হামলা ও একটি গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে।

রোববার (৮ নভেম্বর) বিকেলে দেবিদ্বার পৌরসভার নিউমার্কেট ও কালাচাঁন মার্কেট এলাকায় এসব ঘটনা ঘটে।

বিএনপি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিকেলে দেবিদ্বার উপজেলা বিএনপির উদ্যোগে নিউমার্কেট চত্বরে আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করা হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসেম। এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান লিটন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক এমএ আউয়াল খানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার রেজবিউল আহসান মুন্সী ও সাবেক সদস্যসচিব এএফএম তারেক মুন্সীর নেতৃত্বে দেবিদ্বার সরকারি রেয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চবিদ্যালয় মাঠে আরেকটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী।

দুই পক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে দিনভর উপজেলা সদরে উত্তেজনা বিরাজ করে। উপজেলা বিএনপির সমাবেশ শেষে একটি মিছিল উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। অন্যদিকে, রেজবিউল আহসান মুন্সী ও তারেক মুন্সীর নেতৃত্বে আরেকটি মিছিল উপজেলা পরিষদের দিকে যায়।

এ সময় সংসদ সদস্য রাশেদা বেগম হীরা ও অন্য অতিথিরা উপজেলা চত্বর থেকে বের হওয়ার পথে কালাচাঁন মার্কেটের সামনে দুই পক্ষ মুখোমুখি হয়। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে রাশেদা বেগম হীরার গাড়িতে আঘাত করা হয় এবং আপত্তিকর স্লোগান দেওয়া হয়। এ সময় এমএ আউয়াল খানের গাড়ি ভাঙচুরের অভিযোগও উঠেছে।

এমএ আউয়াল খান বলেন, কর্মসূচি শেষে ফেরার পথে কালাচাঁন মার্কেটের সামনে তাঁরা অন্য পক্ষের মুখোমুখি হন। তখন প্রতিপক্ষের লোকজন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া ও সংরক্ষিত সংসদ সদস্য রাশেদা বেগম হীরাকে নিয়ে আপত্তিকর স্লোগান দিচ্ছিলেন। তাঁদের নেতাকর্মীরা এমন স্লোগান দিতে নিষেধ করলে প্রতিপক্ষ গাড়িবহরে হামলা চালায় এবং তাঁর গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় এএফএম তারেক মুন্সী নিজেই নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগের বিষয়ে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সদস্যসচিব এএফএম তারেক মুন্সী বলেন, এ ধরনের ঘটনার বিষয়ে তাঁদের জানা নেই। অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন।

সংসদ সদস্য রাশেদা বেগম হীরা বলেন, কর্মসূচি শেষে তাঁরা শান্তিপূর্ণভাবে ফেরার পথে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। তিনি প্রশ্ন করেন, সংগঠনের কর্মসূচি ঘিরে যারা ভীতি প্রদর্শন করতে চায়, তাদের দলের লোক মনে করবেন কি না। তাঁদের কোনো অভিযোগ থাকলে সরাসরি কথা বলতে পারত বলেও মন্তব্য করেন তিনি।

রাশেদা বেগম হীরা আরও বলেন, ‘আওয়ামী লীগের মতো এসে আক্রমণ করা—মনে হচ্ছে তারা আওয়ামী লীগেরই প্রতিনিধিত্ব করছে।’ এ সময় হামলাকারীরা তাঁদের গাড়িগুলোতে আঘাত করে এবং সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার নাম ধরে গালাগাল করে বলে অভিযোগ করেন তিনি। পরে পুলিশ তাঁদের নিরাপত্তা দিয়ে ঘটনাস্থল থেকে নিয়ে যায়।​


সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মিরপুরে চলন্ত প্রাইভেট কারে ককটেল বিস্ফোরণ সদ্য. রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, এবার সিআইডি কার্যালয়ের সামনে সদ্য. প্রশিক্ষণের জন্য পাকিস্তান গেলেন বাংলাদেশের ৩৪ সরকারি কর্মকর্তা সদ্য. সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ সদ্য. পল্লবী থানার ভেতরে এবার ককটেল বিস্ফোরণ, আহত পুলিশ সদস্য সদ্য. বাংলাদেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. ঢাবিতে ককটেল বিস্ফোরণ, আটক তিনজনের পরিচয় মিলেছে সদ্য. ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি গঠন সদ্য. শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি, এখানে আবেগের স্থান নেই: আইনমন্ত্রী সদ্য. মিরপুরে চলন্ত প্রাইভেট কারে ককটেল বিস্ফোরণ সদ্য. রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, এবার সিআইডি কার্যালয়ের সামনে সদ্য. প্রশিক্ষণের জন্য পাকিস্তান গেলেন বাংলাদেশের ৩৪ সরকারি কর্মকর্তা সদ্য. সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ সদ্য. পল্লবী থানার ভেতরে এবার ককটেল বিস্ফোরণ, আহত পুলিশ সদস্য সদ্য. বাংলাদেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. ঢাবিতে ককটেল বিস্ফোরণ, আটক তিনজনের পরিচয় মিলেছে সদ্য. ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি গঠন সদ্য. শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি, এখানে আবেগের স্থান নেই: আইনমন্ত্রী